Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

পরপর ৩০টি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত বহু

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:২১

options
link
পরপর ৩০টি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত বহু zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর ৩০টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হল রবিবার৷ ঘটনাটি ঘটেছে জয়পুরের কাছে বাসসি ও কানোটার কাছে একটি সেতুর উপর৷ ঘটনায় আহত হয়েছেন তিরিশেরও বেশি মানুষ৷

দিল্লিতে উদ্ধার ১৮ লক্ষ টাকার নকল ২০০০-এর নোট

Advertisement

এদিন সকাল ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ ঘন কুয়াশার কারণেই এই ঘটনা বলে অনুমান পুলিশের৷ বেশ কিছু গাড়ি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷  ঘটনার পর ১১ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ পরে ক্রেনের সাহায্যে বিপর্যয় মোকাবিলা বাহিনির কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷


মাটিতে আটা ফেলে দেওয়ায় মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিল মা

মৃতদের অনেকের পরিচয় পুলিশ এখনও জেনে উঠতে পারেনি৷ আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

হেরোইন বিক্রির স্বর্গরাজ্য শিয়ালদহ, স্টেশনে বাড়ছে অপরাধ

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.