সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির পর, বুধবার থেকে সবেমাত্র ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুম্বইয়ে। থেমেছে বৃষ্টিও। এরইমধ্যে ফের বিপর্যয় বাণিজ্যনগরীতে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ে ভেন্ডি বাজার এলাকায় ভেঙে পড়ল একটি বহুতল। ঘটনায় ১০ মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
[জনমগ্ন মুম্বইতে আক্রান্তদের মুখে খাবার তুলে ‘নায়ক’ ভারতীয় নৌবাহিনী]
মুম্বই শহরের অত্যন্ত ব্যস্ত এলাকা ভেন্ডি বাজার। সেখানকার মৌলানা সওকত আলি রোডের আর্শিওয়ালা বিল্ডিং নামে এই বহুতলটি বেশ পুরানো। এই বহুতলে বাস ২৪টিরও বেশি পরিবারের। বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ আচমকাই বহুতলটি ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। আসে পুলিশ ও দমকলও। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হয়। ধ্বংসস্তুপ থেকে প্রথমে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বেলায় আরও ৯টি মৃতদেহ উদ্ধার হয়। তবে অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
[টানা বর্ষণে ডুবে মুম্বই, চরম সতর্কতা বাণিজ্যনগরীতে]
গত মঙ্গলবার পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে মুম্বইতে। এখন বৃষ্টি থেমেছে ঠিকই। তবে লাগাতার বৃষ্টি শহরের অনেক বহুতলের অবস্থা শোচনীয়। শনিবার মুম্বইয়ে চান্দিভালিতে একটি বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়েন পুরকর্মীরা। মারা যান ছ’জন।
#UpdatedVisuals: Ambulances, fire brigade & NDRF team deployed at Bhendi Bazar building collapse site #Mumbai pic.twitter.com/zgikGSOSwu
— ANI (@ANI) 31 August 2017
সর্বশেষ খবর
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা
-
এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শমীকের
-
আমাদের গৃহযুদ্ধে বাবা-মায়ের দেওয়া গল্প বলার পোকাটা জিতে গেল: উজান গঙ্গোপাধ্যায়
-
SIR-এ নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
-
বিষবৃক্ষের বাস্তুতন্ত্র, ‘কালচারাল মার্কসিজম’ ভারতের গণতান্ত্রিক ভারসাম্য চূর্ণ করতে চায়