সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ থেকেই আগুন নেভানোর দায়িত্বে দেখা যাবে রোবটদের৷ না, পাশ্চাত্যের কোনও শহরে নয়৷ খোদ ভারতেই এমন অভিনব কাণ্ড ঘটতে চলেছে৷
অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মুম্বই৷ দ্রুত এবং উন্নত পদ্ধতিতে আগুন নেভানোর জন্য তাই রিমোট কন্ট্রোলড রোবট কেনার চিন্তা ভাবনা করছে মুম্বইয়ের দমকল বিভাগ৷ ঠিক হয়েছে মোট তিনটি এই ধরনের রোবট কেনা হবে৷ যা তিনটি আলাদা দমকলে রাখা হবে৷ দমকলবাহিনীর চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হবে এই বোরটগুলি৷ ৮০ মিটার পর্যন্ত জল স্প্রে করার ক্ষমতা রয়েছে এদের৷ শহরের উঁচু বিল্ডিংগুলিতে আগুন লাগলে তা নেভাতে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা৷ আবার অনেক সময় কোনও গভীর খাদে আগুন লাগলেও তা নেভানো কঠিন হয়ে পড়ে৷ বিজ্ঞানের উন্নতিতে এবার সেই সমস্যারও সমাধান হতে চলেছে৷

শুক্রবার মুম্বইয়ের বাইকুল্লায় দমকলের হেড কোয়ার্টারে কর্মীদের এ ধরনের রোবট ব্যবহারের বিষয়ে নানা খুঁটিনাটি তথ্য দেওয়া হয়৷ জানা গিয়েছে, এক একটি রোবটের দাম ২ কোটি টাকা৷ তাই রোবটগুলি কেনার আগে চলছে বিস্তর আলোচনা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ