Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

ধর্ষণের ভিডিও তুলে মহিলাকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার অটোচালক

অভিযোগকারিণী মহিলার অটো চালাত ওই যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০৩:৩৫

options
link
ধর্ষণের ভিডিও তুলে মহিলাকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার অটোচালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক খাইয়ে মহিলাকে ধর্ষণ। ভিডিও তুলে দিনের পর দিন ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার করা হল ২৮ বছরের এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে মালাড থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তি অটোচালক বলে জানা গিয়েছে।

[হানিপ্রীতের পর এবার উধাও বিপাসনা, কী চলছে ডেরার অন্দরে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুম্বইয়ের সান্তাক্রুজ (ওয়েস্ট) এলাকার বাসিন্দা ২৮ বছরের ওই যুবক। নাম সরতাজ শেখ। পুলিশ সূত্রে খবর, ধর্ষিতাকে বহুদিন আগে থেকেই চিনত সরতাজ। তাঁর অটোই সে চালাত। অভিযোগ, কিছুদিন আগে অটো সারানোর টাকা চাই বলে ২৬ বছরের ওই মহিলাকে ফোন করে সরতাজ। টাকা দিতে সরতাজের সঙ্গে বাইরে দেখা করেন তিনি। সেখানেই ২৮ বছরের অভিযুক্ত তাঁকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খেতে দেয়। এরপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই মহিলার। প্রথমে মহিলা কিছু বুঝতে পারেননি। হুঁশ ফেরার পর তিনি দেখেন অটোতেই রয়েছেন। ভেবেছিলেন ঘুমিয়ে পড়েছেন হয়তো। কিন্তু কিছু একটা যে তাঁর সঙ্গে হয়েছে তা আন্দাজ করতে পারেন নির্যাতিতা। কিন্তু তখনও কাউকে কিছু বলেননি।

[১২০০ গরুর প্রাণ বাঁচিয়ে ভারতকেই ‘স্বদেশ’ ভাবেন এই বিদেশিনী]

কিন্তু এর কিছুদিন পরই সরতাজ তাঁকে ফোন করে হুমকি দেয়। জানায়, ধর্ষণের ভিডিও মোবাইলে তুলে রেখেছে সে। তার কথা মতো না চললে সরতাজ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কুকর্মের পরও মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল সরতাজ। কিন্তু তাতে রাজি হননি ওই মহিলা। সে কারণেই ভিডিওটি মহিলার স্বামীকে পাঠিয়ে দেয় সরতাজ। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা ও তাঁর স্বামী। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অটোরিক্সা চালককে। মহিলাকে ধর্ষণ ও হুমকির মামলা দায়ের করা হয়েছে।

[গোরক্ষপুর শিশুদের মৃত্যুমিছিল, ধৃত অক্সিজেন সরবরাহকারী সংস্থার মালিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.