সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক খাওয়া-দাওয়া আর সঙ্গে নিয়মিত যোগ ব্যায়াম। সুস্থ ও ফিট থাকার আদর্শ উপায়। কিন্তু সেই যোগ ব্যায়াম করতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল এক মহিলাকে।
যোগের গুণাগুণ দেশবাসীর কাছে এখন আর অজানা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ ব্যায়ামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যোগের মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। আট থেকে আশি, যোগ সুস্থ রাখতে পারে সব বয়সের মানুষকেই। সেই কারণেই স্বাস্থ্য ভাল রাখতে যোগ শুরু করেছিলেন ৩৪ বছরের ডলি সিং। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করতেই তাঁকে নিয়ে নেটিজেনদের হাসাহাসি শুরু হয়। কারণ? সুন্দরী মডেলদের মতো দোহারা চেহারার অধিকারী তিনি নন। তবে স্থূলকায় মহিলা নিজের মতো করে সুস্থ থাকতে চান। এবং গোটা বিশ্বকেও জানাতে চান, যোগের মাহাত্ম্য। তবে মহিলাকে ‘মোটা’ সম্বোধন করে সোশ্যাল সাইটে তাঁর ভিডিওগুলি নিয়ে মজা করতে থাকেন অনেকেই।
[এই ছবি পোস্ট করে শশী থারুর এবং ডেরেক কী বার্তা দিলেন?]
ডলি জানাচ্ছেন, গোড়ালিতে একবার চোট লেগেছিল তাঁর। তারপরই চিকিৎসক তাঁকে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন। তখন থেকেই নতুন করে সুস্থ থাকার প্রচেষ্টা শুরু হয় তাঁর। নিজের যোগের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। অনেকেই তাঁকে প্রকাশ্যে এভাবে নিজেকে না দেখানোর পরামর্শও দিয়েছেন। ডলির অবশ্য তাতে কিছু আসে যায় না। বলছেন, “প্রথমে ভাবতাম, আমার এই শরীরে কি সত্যিই যোগ করতে পারব? তবে দু-তিনটে ক্লাসের পর বিষয়টা অনেক সহজ হয়ে গেল। আমাকে যোগ ব্যায়াম করতে দেখে অনেকে অবাকও হতেন। আমাদের প্রত্যেকেরই শরীরিক গঠন আলাদা। আর যাঁদের শরীর আমার মতো নয়, তাঁরা আমার সমস্যাগুলির সঙ্গেও পরিচিত নন। সুতরাং ভিডিও দেখে কে কী বলল, সত্যিই মাথায় রাখি না।” ডলির ওজন বর্তমানে ৭৩ কেজি। আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। মুম্বইয়ের একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ডলি বলছেন, “ইন্টারনেটে আমায় ট্রোল করা হচ্ছে। সেটা তো আর বন্ধ করতে পারি না। কিন্তু এটুকু বলতে পারি যোগের উপকারিতা কতটা, তা ভাল বুঝেছি। এবং ভিডিওগুলির মাধ্যমে সেই উপকারিতার কথাই বাকিদের বোঝানোর চেষ্টা করেছি মাত্র।
[বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির, চাঞ্চল্যকর তথ্য ফরাসি ইতিহাসবিদের]
%%SP_PROTECT_1%%সর্বশেষ খবর
-
মহিলার পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ায় খুন! প্রেমিককে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের
-
ধ্বংসই লক্ষ্য! ইরানকে ‘শিক্ষা দিতে’ মধ্যপ্রাচ্যে ২০ মার্কিন ‘জলদানব’, পালটা জবাব তেহরানের
-
যেন সিনেমার স্ক্রিপ্ট, হাসপাতালে মেলে নিখোঁজের দেহ! শেষকৃত্যের আগে ঘরে ফিরলেন সেই ‘মৃত’ যুবক
-
লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল ১৩ মাস আগেই, স্পেন ফাইনালে উঠতেই ভাইরাল পেদ্রির পুরনো পোস্ট
-
সকালে নিখোঁজ! দুপুরে ভাইবোনের দেহ উদ্ধার পুকুরে, ক্যানিংয়ে মর্মান্তিক মৃত্যু বালক-বালিকার