সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷ মুম্বইয়ের বাসিন্দা ওই শিক্ষক স্কুল চলাকালীন এক কিশোরীকে দু’বার ধর্ষণ করে বলে অভিযোগ৷ এই ঘটনার জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে৷ ঘটনায় স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷
জানা গিয়েছে, স্কুলচলাকালীন কিশোরীকে একবার এপ্রিল মাসে এবং আর একবার আগস্ট মাসে ধর্ষণ করে ওই শিক্ষক৷ এই ঘটনার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী৷ সে অসম্ভব পেটের যন্ত্রণা অনুভব করলে তার বাবা-মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ আর এরপরেই প্রকাশ্যে আসে সত্যটি৷ চিকিৎসক জানান চার সপ্তাহের অন্তঃসত্ত্বা কিশোরী৷ এরপর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে৷ শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কিশোরীর পরিবার৷ অভিযোগের কথা জানতে পেরেই সেখান থেকে চম্পট দেয় ওই শিক্ষক৷ জানা গিয়েছে, ধরা পড়ার ভয়ে দিল্লি পালিয়ে গিয়েছে ওই শিক্ষক৷
অভিযুক্তর সন্ধানে দিল্লি পৌঁছেছে মহারাষ্ট্র পুলিশের একটি দল৷তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার৷
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক