উত্তরপ্রদেশে ফের ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। তার মাথার দাম ছিল ৫০ হাজার। পাশাপাশি, তার কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তার নাম ছিল। খুন, তোলাবাজি, অপহরণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল আমজাদ। বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ। বুধবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মুজফ্ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে আমজাদকে দেখা গিয়েছে। এরপরই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশি অভিযানের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়ে আমজাদ। অভিযোগ, পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ভয় পেয়ে আমজাদ জঙ্গলে লুকিয়ে পড়েছিল। পুলিশ আধিকারিকরা তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু সে তা শোনেনি। উলটে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ দু’পক্ষের সংঘর্ষের পর পুলিশের গুলিতে মৃত্যু হয় আমজাদের। ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ডে আমজাদের বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে