সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তাঁর পূর্বসূরী রামনাথ কোবিন্দের নাম ভুল উচ্চারণ করে বিজেপির রোষের মুখে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছত্তিশগড়ে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভুলবশত ‘মুর্মা’ এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘কোভিড’ বলে সম্বোধন করে বসলেন খাড়গে। কংগ্রেস সভাপতির এই ভুল উচ্চারণের পরই হাত শিবিরকে দলতি-বিরোধী দল বলে তোপ দেগেছে বিজেপি।
ছত্তিশগড়ের বনাঞ্চলগুলিতে ব্যাপকভাবে গাছ কাটার প্রতিবাদে সেরাজ্যে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখান বক্তৃতা করতে গিয়ে খাড়্গে বলেন, “দেশের জল, জঙ্গল এবং মাটি আমাদের রক্ষা করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিজেপি বলে ওরা মুর্মা (দ্রৌপদী মুর্মু), কোভিডকে (রামনাথ কোবিন্দ) রাষ্ট্রপতি বানিয়েছে। কিন্তু কেন বানিয়েছে? আমাদের সব সম্পদ চুরি করার জন্য? আজকে আদানি এবং আম্বানির মতো মানুষজন সব দখল করে নিচ্ছেন।”
কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই নিন্দায় সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “দ্রৌপদী মুর্মুকে ‘মুর্মা জি’ এবং রামনাথ কোবিন্দকে ‘কোভিড জি’ বলে সম্বোধন করেছেন খাড়গে। এমনকী তাঁরা জমি দখল করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। খাড়গের মন্তব্য এসসি-এসসটি সম্প্রদায়ের প্রতি কংগ্রেসের ঘৃণাকে প্রতিফলিত করে।” শেহজাদ আরও বলেন, “সাংবিধানিক পদগুলির প্রতি কংগ্রেস আগেও এধরনের কু-মন্তব্য করেছে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতি কাউকেই রেয়াত করা হয়নি।”
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল