সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর প্রাইম টাইমের শো ‘নিউজ হাওয়ার’-এর জন্য অধীর আগ্রহে বসে থাকে আপামর ভারতবাসী৷ প্রতি রাতে বিতর্কে শুধু অনুষ্ঠানে উপস্থিত প্যানেলই অংশ নেয় না৷ সেই সঙ্গে অংশ নেন টেলিভিশন সেটের অপর প্রান্তে থাকা দর্শকরাও৷ কিন্তু সেই অনুষ্ঠানের একনিষ্ঠ দর্শকরাই টাল খেলেন সোমবার৷ অনুষ্ঠান চলাকালীন প্যানেলে উপস্থিত তহেলকার এক সাংবাদিকের বক্তব্য পছন্দ না হওয়ায়, তাঁকে জঙ্গিদরদী সাংবাদিক বলে বসেন অর্ণব গোস্বামী৷ ব্যক্তিগত স্তরে এমন আক্রমণের জন্য আসাদ আশরফ নামে ওই সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকিও দিয়েছেন৷
কী কারণে এত বিতর্ক?
সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায়, কয়েক জন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি পাড়ি দিয়েছে সিরিয়ায়৷ আইএসদের দলে যোগ দিতেই সিরিয়ায় গিয়েছে এই আইএম জঙ্গিরা৷ এদের মধ্যে একজন আবার সংঘর্ষের সময় দিল্লির বাটলা হাউজে উপস্থিত ছিল বলে অভিযোগ৷ তহেলকার সাংবাদিক আসাদ আশরফ অর্ণবকে বলেন বাটলা হাউজ-কাণ্ড নিয়ে সরকারি ভাষ্য নিয়ে তাঁর মনে প্রশ্ন আছে৷ এই বক্তব্যটি শোনার পরই আসাদকে জঙ্গিদরদী, মুসলমান সমর্থনকারী বলে অভিযোগ করেন অর্ণব৷ নিজের বক্তব্যের জন্য একেবারও ক্ষমা চাননি অর্ণব৷ সোশ্যাল মিডিয়ায় অর্ণবের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন আসাদ৷ এরপরই মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আসাদ৷ তাঁর অভিযোগ, অর্ণবের এমন অভিযোগের পর প্রাণসংশয়ের আশঙ্কা করছেন আসাদ৷ আসাদের পাশে অবশ্য এসে দাঁড়িয়েছেন অন্যরা৷
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ