Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Asaduddin Owaisi

‘সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে মুসলিমরাই’, কেন এমন দাবি ওয়েইসির?

'মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছে', দাবি মিম প্রধানের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ২০:১১

options
link
‘সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে মুসলিমরাই’, কেন এমন দাবি ওয়েইসির? zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অন্যদের চেয়ে অনেক বেশি কন্ডোম ব্যবহার করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ’, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ডামাডোলের মাঝে এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর মন্তব্য নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। তবে কেন হঠাৎ মিম (AIMIM) প্রধানের মুখে এমন কথা?

আসলে, সম্প্রতি রাজস্থানে রাজনৈতিক প্রচারে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মন্তব্য করেছিলেন, ওদের ইস্তফাপত্রে দাবি করা হয়েছে, মা-বোনেদের মঙ্গলসূত্র কংগ্রেস (Congress) নাকি তাঁদের হাতে তুলে দেবে যারা অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেয়। তাঁর নিশানা যে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে ছিল তা বলার অপেক্ষা রাখে না। নিজের বক্তব্যে মুলসিম সম্প্রদায়ের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য জাতীয় রাজনীতিতে রীতিমতো বিতর্ক তৈরি করে। মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় কংগ্রেস। এহেন রাজনৈতিক চাপানউতোরের মাঝেই মুসলিমদের উদ্দেশে মোদির মন্তব্যের জবাব দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement

[আরও পড়ুন: পোষ্য সারমেয়র মৃত্যুশোক, সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা]

প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে ওয়েইসি বলেন, “নরেন্দ্র মোদি আসলে হিন্দুদের মনে ভয় তৈরি করার চেষ্টা করছেন। উনি বোঝাতে চাইছেন মুসলিমরা শীঘ্রই সংখ্যাগুরু হয়ে যাবেন।” এর পরই ওয়েইসির প্রশ্ন, “আপনি কেন ঘৃণার দেওয়াল তৈরি করার চেষ্টা করছেন? কেন বলছেন মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদি সরকারের তথ্যই বলছে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছে। এটা বলতে আমার কোনও লজ্জা নেই যে মুসলিমরা এখন সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন।”

[আরও পড়ুন: ‘আমরা সংরক্ষণ বিরোধী নই’, বিরোধীদের লাগাতার আক্রমণের মাঝেই বার্তা RSS প্রধানের]

পাশাপাশি নিজের বক্তব্যে যুক্তি দিয়ে ওয়েইসি বলেন, “মুসলিমরা যে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন এই কথা আমি বলছি না, খোদ নরেন্দ্র মোদি সরকারের রিপোর্ট বলছে। তার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘৃণার বাতাবরণ তৈরি করতে চাইছেন দেশজুড়ে। সংখ্যা গরিষ্ঠদের ভুল বোঝানোর চেষ্টা চলছে যে মুসলিমরা সবচেয়ে বেশি সন্তানের জন্ম দেয়। আপনি কতদিন এভাবে ভুল বোঝাবেন? আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা এই দেশেরই নাগরিক।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.