সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ দিবসের আগে থেকেই চণ্ডীগড় বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠল৷ রাজ্যসভায় এ দাবি তুললেন বিরোধীরা৷ সে নিয়ে আজ উঠল বিতর্কও৷
[ শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে ]
এদিন রাজ্যসভার সিপিএম সাংসদ জানান, এই প্রস্তাব শহিদ দিবসের আগেই উঠেছিল৷ পাঞ্জাব প্রশাসন তাতে সম্মতিও দিয়েছিল৷ যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন৷ এ নিয়ে শহিদ দিবসের আগেই রাজ্যসভায় যথেষ্ট বিতর্ক হয়৷ এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া জানান, একদিকে বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠেছে৷ পাশাপাশি বিজেপির তাতে কিছু আপত্তিও আছে৷ যদিও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি তা অস্বীকার করে জানাচ্ছেন, শহিদের নামে বিমানবন্দর করতে কারও কোনও আপত্তি নেই৷ কেউ কখনও তা নিয়ে আপত্তি তোলেননি জানিয়ে মন্ত্রীর বক্তব্য, এ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ জেডিইউ নেতাও একই দাবিতে বিরোধীদের সঙ্গে একজোট হন৷ কেন শহিদ দিবসেও এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল না সে প্রশ্নও ওঠে৷ সরকারের তরফে পাল্টা জানানো হয়, এ বিষয় সরকার যা পরামর্শ নেওয়ার নিয়েছে৷ সেইমতোই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে শহিদ দিবসে দু-মিনিট নীরবতা পালনের দাবিও উঠেছে সংসদে৷
[প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার]
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের