সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno national park) ফের মৃত্যু হল চিতার। ২০২৩ সালের মার্চ থেকে ধরলে এই নিয়ে ১০টি চিতা মারা গেল। তাদের মধ্যে ৭টি পূর্ণবয়স্ক ও ৩টি শাবক। নিহত চিতাটির নাম শৌর্য। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল নামিবিয়া।
চিতার পুনর্বাসন প্রকল্পের কর্তাদের তরফে একটি বিবৃতিতে শৌর্যের মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে কী কারণে চিতাটি (Cheetah) মারা গেল সেকথা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই তা জানা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পশুটিকে ঝিমিয়ে পড়তে দেখা যায়। বোঝা যাচ্ছিল সে দুর্বল হয়ে গিয়েছে। খানিকক্ষণ পর সে কিছুটা নড়াতড়া করলেও অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শৌর্য। এর আগে গত বছর পাঁচ মাসে ৯টি চিতার মৃত্যু হয়েছিল। কিন্তু গত আগস্টে ধাত্রী নামের এক স্ত্রী চিতার মৃত্যুর পর গত কয়েক মাসে কোনও দুঃসংবাদ পাওয়া যায়নি। কিন্তু নতুন বছর পড়তেই ফের মৃত্যু সংবাদে উদ্বেগ বাড়ছে।
[আরও পড়ুন: ‘মোদিকে হারাতে ইন্ডিয়া জোটে মমতাকে চাই’, দলে স্পষ্ট বার্তা খাড়গের]
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। কিন্তু পর পর চিতামৃত্যুর ঘটনায় ভারতের জঙ্গলে চিতা ফিরিয়ে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদি করেছিলেন, তা বড়সড় ধাক্কা খেয়েছে নিঃসন্দেহে।
[আরও পড়ুন: রানওয়েতেই পাত পেড়ে খাচ্ছেন যাত্রীরা! মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোকে নোটিস DGCA-র]
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক