সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে দেশ, তারপর শিল্প ও শিল্পী৷ পাকস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে দ্বিধাবিভক্ত বলিউডে এই মন্তব্য করলেন নানা পাটেকর৷ তাঁর বক্তব্য, আড়াই বছর তিনি সেনার সঙ্গে ছিলেন৷ কারগিল যুদ্ধের সময়ও উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে৷ তাই তিনি জানেন দেশের আসল হিরো সেনা জওয়ানরাই৷ বাকিরা সবাই নকল বলেও এদিন কটাক্ষ করেন নানা৷
পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে ইতিমধ্যেই সওয়াল করেছেন সলমন খান, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারা৷ শিল্পী সত্তার দোহাই দিয়ে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা৷ বলিউডের অনেকে আবার মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছেন৷ এমতবস্থায় নানা মনে করেন, বাড়তি কথায় কান না দেওয়াই ভাল৷ আর পাকিস্তানের শিল্পীদের এই পরিস্থিতিতে ভারতে কাজ না করাই মঙ্গল৷
নানার কাছে সবার আগে দেশ৷ তারপর বাকি সবকিছু৷ দেশের বাইরে আর কাউকে তিনি চেনেন না, চিনতে চানও না৷ বলিউড অভিনেতার মতে, দেশের কাছে একজন শিল্পী খুবই ক্ষুদ্র৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১