Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শিল্পীরা দেশের থেকে বড় নন, সলমনদের কটাক্ষ নানার

আসল হিরো জওয়ানরাই, সাফ কথা নানার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ১৩:২৩

options
link
শিল্পীরা দেশের থেকে বড় নন, সলমনদের কটাক্ষ নানার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে দেশ, তারপর শিল্প ও শিল্পী৷ পাকস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে দ্বিধাবিভক্ত বলিউডে এই মন্তব্য করলেন নানা পাটেকর৷ তাঁর বক্তব্য, আড়াই বছর তিনি সেনার সঙ্গে ছিলেন৷ কারগিল যুদ্ধের সময়ও উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে৷ তাই তিনি জানেন দেশের আসল হিরো সেনা জওয়ানরাই৷ বাকিরা সবাই নকল বলেও এদিন কটাক্ষ করেন নানা৷

পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে ইতিমধ্যেই সওয়াল করেছেন সলমন খান, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারা৷ শিল্পী সত্তার দোহাই দিয়ে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা৷ বলিউডের অনেকে আবার মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছেন৷ এমতবস্থায় নানা মনে করেন, বাড়তি কথায় কান না দেওয়াই ভাল৷ আর পাকিস্তানের শিল্পীদের এই পরিস্থিতিতে ভারতে কাজ না করাই মঙ্গল৷

Advertisement

নানার কাছে সবার আগে দেশ৷ তারপর বাকি সবকিছু৷ দেশের বাইরে আর কাউকে তিনি চেনেন না, চিনতে চানও না৷ বলিউড অভিনেতার মতে, দেশের কাছে একজন শিল্পী খুবই ক্ষুদ্র৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.