বুধবার দু’দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কেন্দ্রকে কটাক্ষ করল কংগ্রেস। হাত শিবিরের নেতা জয়রাম রমেশ বলেন, “প্যালেস্তিনীয়দের পরিত্যাগ করেছে মোদি সরকার।” একইসঙ্গে তিনি জানান, গাজায় নিরীহ প্যালেস্তিনীয়দের নৃশংসভাবে হত্যা করেছে ইজরায়েল। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সেই দেশটিতে যাবেন।
জয়রাম তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ওয়েস্ট ব্যাঙ্কে হাজার হাজার প্যালেস্তিনীয়কে উচ্ছেদ এবং বাস্তুচ্যুত করেছে ইজরায়েল। এই ঘটনায় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। গাজার নিরীহ প্যালেস্তিনীয়দের উপর বর্বরোচিত আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। শুধু তা-ই নয়, ইরানেও যৌথভাবে হামলার পরিকল্পনা চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকা। তা সত্ত্বেও মোদি ইজরায়েল সফরে যাচ্ছেন। তাঁর পরম বন্ধু সে দেশের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে।’ জয়রাম বলেন, “ইজরায়েলের বিরোধী দল ইজরায়েলি সংসদে মোদীর ভাষণ বয়কটের হুমকিও দিচ্ছে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার ইজরায়েলে পা রাখার কথা মোদির। সেখানে দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রীর। ইজরায়েলের সংসদে ভাষণ দেওয়ার কথা মোদির। পাশাপাশি, দেখা করবেন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগীতা, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সূত্র মারফত জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?