সাম্প্রতিককালে দেশের উৎপাদন ক্ষমতা বেড়েছে। পরিষেবা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পেও উন্নতি করেছে দেশ। এই শক্তির উপর করেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করেছে ভারত। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছে ভারতের। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য সংক্রান্ত নীতির ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানার প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। সেই সময়েই আর্থিক নীতির সমালোচনা করে মোদির বক্তব্য, তখন আর্থিক অব্যবস্থাপনার কারণে আত্মবিশ্বাস ছিল না দেশের প্রতিনিধিদের মধ্যে। সেই কারণে তাঁরা বাণিজ্য আলোচনায় ঠিক ভাবে অংশ নিতে পারতেন না।
আরও পড়ুন:
বেসরকারি সংস্থাগুলির উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান, শুধু মুনাফার কথা না ভেবে গবেষণা-উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা এবং পণ্যের গুণমান বৃদ্ধিতে জোর দিতে হবে। উৎপাদনশীলতা বাড়লে, বেশি মুনাফা এলে, তা শ্রমিকদের মধ্যেও ন্যায্যভাবে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন মোদি। তিনি বলেন, “বেসরকারি খাতে সাহসী বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্তিশালী করে তুলতে পারলেই আমরা আরও একধাপ এগিয়ে যাব বিকশিত ভারত গড়ার দিকে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি