সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এইমসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখতেই আচমকা হাসপাতালে যান তিনি৷ এর আগে আরও দুবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে ওই হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷
তিরানব্বই বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী কিডনির সমস্যা ছিলই৷ ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ গত ১১ জুন আবারও অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ কিডনি, বুকে ইনফেকশন ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভরতি হন অটলবিহারী বাজপেয়ী৷ এখনও ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷ শুক্রবার হাসপাতালে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বর্তমান প্রধানমন্ত্রী৷ দশ-পনেরো মিনিট হাসপাতালে ছিলেন তিনি৷ চিকিৎসকের সঙ্গে কথা বলে বাজপেয়ীর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন মোদি৷
[মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
এর আগেও দু’বার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এইমসে যান নরেন্দ্র মোদি৷ এছাড়াও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবতের মতো বর্ষীয়ান নেতারাও অটলবিহারীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এইমসে আসেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও হাসপাতালে বাজপেয়ীর সঙ্গে দেখা করেন৷
[শিশুচোর সন্দেহে গণপিটুনি, ত্রিপুরায় মৃত্যু যুবকের]
বাজপেয়ীর সঙ্গে সাক্ষাতের আগে এইমসে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সফদরগঞ্জ হাসপাতালে পাঁচশো পঞ্চান্নটি শয্যার সুপার স্পেশ্যালিটি ব্লকের শিলান্যাস করেন তিনি৷ দুশো শয্যার একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ এইমসের ট্রমা সেন্টারের দূরত্ব কমাতে আনসারি নগরে একটি টানেলের উদ্বোধন করেন মোদি৷ প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে ছ’বছর পর শেষ হল নশো সাতানব্বই মিটার দীর্ঘ টানেল তৈরির কাজ৷ এই টানেলের মাধ্যমে খুব কম সময়েই আশঙ্কাজনক রোগীদের এইমসে নিয়ে আসা সম্ভব হবে৷ অ্যাম্বুল্যান্সের আসা যাওয়া, হাসপাতাল কর্মী ও রোগীরাই এই টানেলটি ব্যবহার করতে পারবেন৷ এছাড়াও রোগীর আত্মীয়দের বিশ্রামের জন্য এইমসে একটি প্রতীক্ষালয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সফদরগঞ্জ হাসপাতালের প্রযুক্তির উন্নয়নেও নানা প্রকল্পের শিলান্যাস করেন তিনি৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’