সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে মাস্টারস্ট্রোক৷ মাঠে নেমে সোজা ছক্কা যাকে বলে৷ প্রধানমন্ত্রীর নিজের শহর গান্ধীনগরে ওরিয়েন্টাল ব্যাঙ্কের সামনে লম্বা লাইন৷ আর সেই ভিড়ে হুইল চেয়ারে বসে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা৷ চিনতে ভুল হল না হিরাবেনকে৷ প্রধানমন্ত্রীর ৯০ বছরের বৃদ্ধা মা৷ বক্তব্য একটাই, ‘আমি তোমাদেরই লোক’৷ আম আদমির মতই লাইনে দাঁড়িযে পুরোনো নোট বদল করলেন তিনি৷ ৯টি ৫০০টাকার বাতিল নোট বদলে মিলল ৪৫০০ টাকা৷ একটি নতুন ২০০০ টাকার নোট, বাকিগুলো ১০০-র৷
রাস্তায় রাস্তায় লম্বা লাইন৷ টাকা বদলের সেকি ঝক্কি৷ মোদিজির হঠাৎ ঘোষণায় নাকি অকারণ হয়রানির শিকার দেশবাসী৷ অন্তত, নিন্দুকেরা তেমনটাই বলছেন৷ হয়রানি, কালো টাকা বদলের নামে সাধারণ মানুষকে ইচ্ছাকৃত হেনস্তা, এই শব্দগুলোকে হাতিয়ার করেই সরব বিরোধীরা৷ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠেছে৷ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লাইনে দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তুলেছেন খোদ কংগ্রেসের যুবরাজ৷ তবে সে যাই হোক, হাল ছাড়ার পাত্র মোদিজি নন৷ বিরোধীদের তোপের সামনে ঠিক সময় মাস্টার স্ট্রোক মোদির৷ মঙ্গলবার গান্ধীনগরে ওরিয়েন্টাল ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে হিরাবেনের টাকা তোলাকে রাহুল গান্ধীর লাইন দিয়ে টাকা তোলার প্রত্যুত্তর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
প্রসঙ্গত, ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে গান্ধীনগরেই থাকেন হিরাবেন৷ বাড়ির ছেলে দেশের প্রধানমন্ত্রী হলেও মোদিজির পরিবারের অন্যান্য সদস্যদের জীবনযাত্রা কিন্তু একেবারেই ছাপোষা৷ এমনকি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওযার পর হিরাবেনও দিল্লিতে ছেলের কাছে থাকতে একবারই গিয়েছেন৷কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছেলেকে তাঁর অসুস্থতার কথা চিন্তা না করে দেশের কাজে ব্রতী হওয়ার কথাই বলেছিলেন হিরাবেন৷ মোদিও ৫০টা দিন দেশবাসীকে একটু কষ্ট করার আবেদন করেছেন৷ আজ দেশবাসীর সেই কষ্টেই শামিল হলেন মা হিরাবেনও৷
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?