সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনমোহন সিংয়ের মতো শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাববোধ করছে দেশবাসী৷ বৃহস্পতিবার এই মন্তব্যেই বিতর্ক বাড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর নিশানা যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা বলার অপেক্ষা রাখে না৷
[ হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে গিয়েও ধাক্কা, প্লে-স্টোর থেকে উধাও রামদেবের মেসেজিং অ্যাপ ]
আন্তর্জাতিক বাজারে টাকার দাম ক্রমশ কমছে৷ সেই সংক্রান্ত একটি খবরই পোস্ট করে কেজরিওয়াল লেখেন, দেশবাসী এখন মনমোহন সিংয়ের মতো একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব অনুভব করছে৷ ডঃ মনমোহন সিং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নন, তিনি একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদও বটে৷ একদা রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন৷ ফলে দেশের অর্থনীতিকে কীভাবে সচল রাখতে, কীভাবে সংকট মোকাবিলা করতে হয়, তা তাঁর থেকে ভাল আর কেউ জানেন না৷ সেই বার্তাই প্রচ্ছন্ন রয়েছে কেজরির এই টুইটে৷ তবে তাঁর বার্তায় পরোক্ষে খোঁচা আছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও৷ রাজনৈতিক মহলের একাংশ বলছেন, প্রাক্তনের শিক্ষাগত যোগ্যতার কথা বলে বর্তমানকেই কৌশলে বিঁধলেন কেজরি৷ যদিও অতীতে এই মনমোহন সিংয়ের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছিলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী৷

এর আগেও কেজরি ও আম আদমি পার্টির সদস্যরা শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে বিঁধেছেন মোদিকে৷ দিনকয়েক আগে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মোদি৷ সে সময় কংগ্রেস নেতা সঞ্জয় ঝা নিজের মার্কশিট পোস্ট করে সার্টিফিকেট চ্যালেঞ্জ জানিয়েছিলেন মোদিকে৷ কৌশলে সেই ইস্যুকেই খুঁচিয়ে দিয়েছেন কেজরি৷ এদিকে দিল্লির জল সংকট নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন কেজরি৷ দিনকয়েক আগেই এ বিষয়ে তিনি চিঠি লিখেছিলেন মোদিকে৷ হরিয়ানার তরফ থেকে রাজধানীতে যে জল আসত তা বন্ধ হয়েছে এবারই৷ তোপ দেগে কেজরি বলেন, বিজেপির নোংরা রাজনীতির কারণে কষ্টে ভুগছেন রাজধানীর মানুষরা৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট