সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকশালদের বিরুদ্ধে ফের একটি বড়সড় সাফল্য। ডিস্ট্রিক্ট ভলেন্টারি ফোর্স বা ডিভিএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল নকশাল কমান্ডার চিন্নাবাই। চিত্রাকোণ্ডার কাপাতুত্তি জঙ্গলে ঘটনাটি ঘটেছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন মালকানগিরির এসপি মিত্রাভানু মহাপাত্র। এছাড়া ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। গোটা এলাকাটি ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। আর কোনও নকশাল সেখানে লুকিয়ে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Maoist commander Chinnabai killed by District Volunteer Force in Odisha’s Malkangiri district; explosives seized.
Advertisement— ANI (@ANI_news) 3 June 2017
[প্রতারণার দায়ে গ্রেপ্তার বিহারের ‘টপার’ গণেশ কুমার, বাতিল রেজাল্ট]
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ ও ডিভিএফ। তখনই তাঁদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। আর সেই গুলি বিনিময়েই মারা যায় চিন্নাবাই। এই ঘটনার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল।
[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]
নকশালদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর সাফল্য এই প্রথম নয়। গত ১ জুন ছত্তিশগড়ের সুকমা জেলার চিনতালনার ও চিন্তাগুফা থেকে ১৩ জন নকশালকে আটক করেছিল নিরাপত্তাবাহিনী।
[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]
এদিকে, ছত্তিশগড়ের বসতার অঞ্চল থেকে আটক হওয়া তিন বালকের দায়িত্বভার গ্রহণ করল পুলিশ। এই তিনজন নকশালদের হয়ে কাজ করত। এই প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বসতারের এসপি আরিফ শেখ বলেন, ‘ওই তিন নাবালক নিজেদের গ্রামে ফিরতে চাইছে না। আমরাই তাই ওদের স্কুলে ভর্তি করব। ওদের পুরো দায়িত্ব আমাদেরই।’
[ইংরাজি না জানায় উপহাস! সিভিল সার্ভিসে তৃতীয় হয়ে জবাব ব্যক্তির]
Chhattisgarh: 3 children working for Naxals held in Bastar; Police to look after them in order to provide them education & other facilities pic.twitter.com/HbsDSiOQPx
— ANI (@ANI_news) 3 June 2017
Children don’t want to return to their villages,we will admit them to a school&will take their entire responsibility: Arif Sheikh, SP Bastar pic.twitter.com/6uD52wL1Z0
— ANI (@ANI_news) 3 June 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার