সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বললেন ন্যাশনাল কনফারেন্স বা এনসি-র বিধায়ক আবদুল মজিদ লর্মি। শনিবার তিনি মন্তব্য করেন, ‘কাশ্মীরে যারা সেনার গুলিতে মারা গিয়েছে, বুরহান ওয়ানি-সহ প্রত্যেকেই শহিদ হয়েছেন।’
[বুরহানকে নিকেশ করার জন্য সেনা মেডেল রাষ্ট্রীয় রাইফেলসের তিন জওয়ানকে]
এনসি বিধায়কের যুক্তি, যারা কোনও কারণের জন্য প্রাণত্যাগ করেন, তারা শহিদ। অথচ, এই বুরহান ওয়ানির বিরুদ্ধেই কাশ্মীরে একাধিক নিরাপত্তারক্ষীর উপর হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ছিল। গতবছরের ৮ জুলাই সেনার গুলিতে খতম হয় ওয়ানি। তার মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে কাশ্মীর। একটানা ৫৩ দিন কারফিউ জারি করতে হয় ভূস্বর্গে।
আবদুলের এদিনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল। এর আগেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল। জঙ্গিদের হাতে শহিদ সেনা অফিসার উমর ফৈয়াজ প্যারিকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন আবদুল। গতবছরের ডিসেম্বরে রাজপুতানা রাইফেলস-এর সদস্য উমরকে গুলি চালিয়ে হত্যা করে জঙ্গিরা।
[হাফিজের মদতেই ভারতে হামলার ছক ছিল বুরহানের!]
এর আগে প্রথম বুরহানের সমর্থনে মুখ খুলেছে পাকিস্তান। তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতারা বারবার বুরহান ওয়ানিকে স্বাধীনতা সংগ্রামীও অ্যাখ্যা দিয়েছেন। পাক সেনাপ্রধান কামার বাজওয়াও হিজবুল জঙ্গিটির প্রশংসা করে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে গোপাল বাগলে টুইট করে কড়া ভাষায় নিন্দা করেন। বলেন, বিশ্বের সমস্ত দেশের উচিত একযোগে এর নিন্দা করা। কিন্তু এবার দেশের অন্দরেই বুরহানের প্রশংসায় মুখ খুলেন এক রাজনৈতিক দলের নেতা। এরপর কী পদক্ষেপ করবে কেন্দ্র, সেটাই এখন দেখার। তবে এই নিয়ে জলঘোলা হলেও মুখ খুললেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। অন্য বিষয়ে ঘনঘন টুইট করলেও প্রতিক্রিয়া মেলেনি ফারুক পুত্র তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।
[মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলল পাকিস্তান]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির খাঁড়া! হাজিরার হ্যাট্রিকের দিনই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত
-
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
-
‘তুমি তো কখনই…’, অমিতাভকে এড়িয়ে যান প্রীতি! অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিগ বি’র
-
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’