সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি-সহ তিন আইন অতীত। ১ জুলাই, সোমবার থেকে দেশজুড়ে কার্যকর নয়া তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর তা চালুর সঙ্গে সঙ্গেই দিল্লিতে দায়ের হল নয়া আইনে প্রথম এফআইআর (FIR)। দিল্লির কমলা মার্কেট থানায় এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, নয়াদিল্লি রেলস্টেশনের ফুটব্রিজের সামনের জায়গা দখল করে বিক্রিবাটা করছিলেন। আজ থেকে ভারতীয় দণ্ডবিধি (IPC) বদলে ভারতীয় ন্যায় সংহিতা আজ থেকেই কার্যকর হওয়ায় নতুন আইনেই মামলাটি দায়ের হয়েছে।
Delhi: First case under new penal code Bharatiya Nyaya Sanhita lodged against street vendor
AdvertisementRead @ANI Story | https://t.co/vBfTIHPfht#NewCriminalLaw #BharatiyaNyayaSanhita #StreetVendor pic.twitter.com/zE6wjpjnKb
— ANI Digital (@ani_digital) July 1, 2024
দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহু আগেই শুরু করেছিল মোদি সরকার। গত বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির (IPC) বদলে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (CrPC) আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য আইন বা IEC-এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA) – এই তিন বিকল্প আইনে প্রস্তাব পেশ হয় সংসদে। পরবর্তী শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে নয়া তিন আইন পাশ হয়ে যায়। অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে যায়, অপরাধ দমনে ব্রিটিশ আমলের আইনগুলির বিসর্জন ঘটতে চলেছে। ১ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
[আরও পড়ুন: বিরাট অঙ্কের অর্থপ্রাপ্তি টিম ইন্ডিয়ার, বিশ্বজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা জয় শাহর]
কেন্দ্রে নতুন সরকার গঠনের পর যে তিন নয়া আইন লাগু হবে, তা জানাই ছিল। যদিও ভোটের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে এখনই এই আইন কার্যকর না করার আবেদন জানিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। পূর্বঘোষণা মতোই ১ জুলাই থেকে তা লাগু হয়ে গেল। এমনকী দিল্লিতে (New Delhi) হকারের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের অভিযোগে থানায় মামলা হল, সেটাও ভারতীয় ন্যায় সংহিতার অধীনে। এই মুহূর্তে দিল্লিতে চলছে সংসদের অধিবেশন (Parliament Session)। সোমবার অধিবেশনে তিন নয়া আইনের বিরোধিতায় সরব হতে চলেছেন তৃণমূল-সহ INDIA জোটের সদস্যরা।
[আরও পড়ুন: টি-২০ থেকে অবসর, জাতীয় দলে বিরাট-রোহিতের ভবিষ্যৎ কী? মুখ খুললেন সম্ভাব্য কোচ গম্ভীর]
সর্বশেষ খবর
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির