সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচশো ও দু হাজার টাকার নতুন নোটের পর এবার বাজারে আসতে চলেছে এক টাকার নতুন নোট। জানা যাচ্ছে, নতুন নোট ইতিমধ্যেই ছাপাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি নোটগুলি বাজারে আসবে। তবে এখন বাজারে এক টাকার যে নোট বা কয়েনগুলি চালু আছে, সেগুলিও থাকবে।
[‘বিফ ফেস্ট’-এ অংশ নেওয়ায় বেধড়ক মার খেলেন আইআইটির ছাত্র]
কেমন হবে নতুন এক টাকার নোট? জানা যাচ্ছে, এক টাকার নতুন নোটে থাকবে গোলাপি ও সবুজ রঙ। থাকবে হিন্দি ও ইংরেজিতে কেন্দ্রীয় অর্থসচিব শশীকান্ত দাসের স্বাক্ষর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১১ সালের কয়েন আইন মোতাবেক, এক টাকার এই নতুন নোটই হবে বিনিময়ের আইনসিদ্ধ মাধ্যম।
[আত্মহত্যার ভয় দেখাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল প্রেমিকের]
প্রসঙ্গত উল্লেখ্য, বাকি সমস্ত নোট রিজার্ভ ব্যাঙ্ক চালু করলেও, এক টাকার নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় সরকার। তাই এই নোটে কেন্দ্রীয় অর্থসচিবের স্বাক্ষর থাকে।
[বাড়ি চেয়ে বিজেপি বিধায়কের হাতে চরম অপমানিত হলেন মহিলা]
গত বছরের নভেম্বরে কালো টাকা উদ্ধারের লক্ষ্যে আচমকাই নোট-বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার পুরানো নোট। সারা দেশে জুড়ে নগদের চরম সঙ্কট দেখা দেয়। বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের