সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড নেই। সেই সমস্যা ঢাকতে প্রসবের সময় হয়নি বলে ভরতি নেওয়া হল না সন্তানসম্ভবাকে। বাইরে বেঞ্চে বসেই অপেক্ষা করতে করতে প্রসব করলেন মহিলা। আর যথাযথ পরিষেবার অভাবে বেঞ্চ থেকে পড়ে মৃত্যু হল নবজাতকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মাম জেলার সরকারি হাসপাতালে।
[স্কুলের ফি জমা পড়েনি, শ্রেণিকক্ষে ‘বন্দি’ নার্সারির পড়ুয়া!]
হাসপাতালে নাকি বেড নেই। তার উপর প্রসূতির সময় হয়নি প্রসবের। অজুহাত ছিল একের পর এক। বেঞ্চে প্রসব করার পরেও কোনও হাসপাতাল কর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ মৃত শিশুর বাবার। কার্যত বিনা চিকিৎসায় পড়ে গিয়ে প্রাণ হারাল সদ্যোজাত।
[মা-বাবার চোখের সামনেই রিক্সা থেকে নর্দমায় পড়ে মৃত্যু একরত্তি মেয়ের]
পাল্লেগুদাম জেলার বাসিন্দা বছর কুড়ির ওই মহিলার প্রসব যন্ত্রণা উঠলে তাকে নিয়ে সরকারি হাসপাতালের দ্বারস্থ হয় পরিবার। কিন্তু আসন খালি নেই এই অজুহাতে বাইরেই বসিয়ে রাখা হয় তাঁকে। ক্রমশ শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তাঁর। তখনও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ তাঁর স্বামী এন রাজাইয়াহের। তার উপর না পরীক্ষা করেই চিকিৎসক জানিয়ে দেন প্রসব যন্ত্রণা উঠলেও, এখনও প্রসবের জন্য সময় আছে। তবুও হাসপাতাল চত্ত্বরেই বসে থাকেন রোগী ও তার পরিবার। মধ্যরাতে ফের প্রসবযন্ত্রণা উঠলে এক সুস্থ শিশুর জন্ম দেন ওই মহিলা। কিন্তু বেঞ্চে শুয়ে থাকার দরুণ শিশুটি মাটিতে পড়ে যায়। সেখানেই মৃত্যু হয় তাঁর। তখনও কোনও চিকিৎসকের দেখা মেলেনি।
[রাম রহিমের ডেরায় যথেচ্ছ অবৈধ গর্ভপাত, তদন্তে প্রশাসন]
তবে এই গোটা ঘটনার দায় অস্বীকার করেছেন সরকারি হাসপাতালের সুপার মদন সিং। হাসপাতালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে ওই মহিলার প্রি ম্যাচিওর ডেলিভারি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। এরই সাথে চিকিৎসকদের কোনও গাফিলতি ছিল না বলেও এদিন সাফাই দিয়েছেন তিনি। তবে প্রসব করাতে গিয়ে ওই মহিলার প্রাণহানির আশঙ্কা ছিল বলে মেনে নিয়েছেন তিনি। তাহলে কোনও চিকিৎসকের দেখা কেন মিলল না, বা ওই মহিলাকে পরীক্ষা কেন করা হলনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এসব দোষারোপ-পালটা দোষারোপের টানাপোড়েনের মাঝে নবজাতকের মৃত্যু প্রশ্ন তুলছে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে।
সর্বশেষ খবর
-
‘আপনাদের সঙ্গে ব্যবসা করব’, কথার ছলে পৌনে দু’লাখ টাকার চুনি-পান্না হাতিয়ে উধাও ‘বান্টি-বাবলি’
-
অনেক বড় হল ‘ছেলে’! মহা ধূমধামে পোষ্য ছাগলের ২০তম জন্মদিন উদযাপন গৃহস্থের
-
রাতের কারখানায় দুর্ঘটনা, জামুড়িয়ায় ফার্নেস ফেটে জখম অন্তত ৩, এলাকায় আতঙ্ক
-
এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা
-
‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা