সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটক থেকে গ্রেফতার করা হল ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গিগোষ্ঠীর এক সক্রিয় সদস্যকে৷ আবদুর ওয়াহিদ সিদ্দি বাপ্পা নামে ওই সদস্য সম্প্রতি ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম শীর্ষনেতা হয়ে উঠেছিল৷ শুক্রবার সকালে গ্রেফতারির পর গোয়েন্দারা তাকে জেরা শুরু করেছে৷ ২০০৬ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ, ২০০৮ সালে দিল্লি বিস্ফোরণ ও ২০১০ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল৷
কর্নাটক পুলিশের সন্দেহ, বড় রকমের কোনও নাশকতার ছক কষছিল বাপ্পা৷ উল্লেখ্য, ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলও কর্নাটকের বাসিন্দা৷ ২০১৩ সালে ভারত-নেপাল সীমান্ত থেকে ইয়াসিনকে গ্রেফতার করেছিলেন এনআইএ কর্তারা৷ এরপর থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের একাধিক নেতা ধরা পড়েছে গোয়েন্দাদের জালে৷ কর্নাটকের বেশ কিছু এলাকায় আইএম জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে বেশ কিছুদিন থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে৷ জানা গিয়েছে, ভারতে একাধিক বিস্ফোরণের জন্য বিদেশ থেকে তার মাধ্যমে টাকা এসে পৌঁছত৷
সর্বশেষ খবর
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের
-
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়ল রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্ত বাকি কংগ্রেস নেতারাও
-
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া