সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রাজ্যে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা টেনেছিলেন কড়া হাতে৷ তাঁর পদক্ষেপেই রব উঠেছিল, যদি বিহার মদ নিষিদ্ধ করতে পারে, তবে বাকি রাজ্যগুলোই বা পারবে না কেন৷ এবার যেন সেই দাবিতেই সুর মিলিয়ে সারা দেশে মদ নিষিদ্ধ করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷
সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানিতে মদ্যপানের বিরুদ্ধে এক ব়্যালির উদ্বোধন করতে গিয়ে এ দাবি তোলেন নীতিশ কুমার৷ তাঁর মতে সারা দেশেই মদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত৷ মধ্যপ্রদেশ যেন কোনওভাবে মদ্য-প্রদেশ না হয়ে ওঠে সে ব্যাপারেও নজর রাখার পরামর্শ বিহারের মুখ্যমন্ত্রী৷
ক্ষমতায় এসেই নিজের রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন নীতিশ কুমার৷ নানা সমালোচনা, বিক্ষোভ জারি থাকলেও কঠোর পদক্ষেপ থেকে পিছিয়ে আসেননি বিহারের মুখ্যমন্ত্রী৷ চলতি বছরের এপ্রিল থেকেই জারি আছে এই নিষেধাজ্ঞা৷ এর ফলে মদ্যপান বিরোধিতার ক্ষেত্রে প্রায় রোলমডেল হয়ে উঠেছে বিহার৷ বহু রাজ্যেই বিহারকে সামনে রেখে মদ্যপান বিরোধী আন্দোলন গড়ে তোলা হচ্ছে৷ এবার সারা দেশেই মদ নিষিদ্ধ করার দাবি শোনা গেল তাঁর মুখে৷ তবে নিজের রাজ্যে যা সম্ভব, তা গোটা দেশের ক্ষেত্রে আদৌ সম্ভব হবে কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! মামলায় হস্তক্ষেপ নয়, ফিরল হাই কোর্টে
-
বাড়ি-গাড়ি লুকাচ্ছেন অনেকে! অন্নপূর্ণা-আয়ুষ্মান পেতে ভুয়ো তথ্য জনগণনায়
-
মশার লার্ভার হটস্পট টালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর! রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪ হাজার
-
ক্রিকেট বিশ্বায়নের বাস্তবায়ন! ভারত-জাপান ম্যাচ নিয়ে আবেগঘন বিসিসিআই সচিব