সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে কোনও বাঙালি উচ্ছেদ চলছে না। শুক্রবার এমনটাই জানাল কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রক। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া বলেন, “সঠিক তথ্য দিচ্ছে না সরকার।”
সম্প্রতি জয় হিন্দ কলোনির বাঙালি উচ্ছেদ নিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন জুন। তিনি জানতে চান, জয় হিন্দ কলোনির উচ্ছেদ, জল এবং বিদ্যুৎ বন্ধ করে নেওয়া নিয়ে যে অভিযোগগুলি আসছে, তা সম্পর্কে সরকারের কাছে কোনও তথ্য আছে কিনা? এই উচ্ছেদে কতগুলি পরিবারের উপর প্রভাব পড়েছে? বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে, তা সরকার খতিয়ে দেখেছে কিনা? তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়েই বা সরকার কী ভাবছে?
জবাবে মন্ত্রক জানায়, দিল্লি ডেভলপমেন্ট অথরিটি (ডিডিএ) এই কলোনিতে কোনও উচ্ছেদ চালাচ্ছে না। আদালতের নির্দেশে দু’টি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ডিডিএ-র কাছে জল ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কোনও সরকারি অভিযোগও আসেনি। ফলে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রশ্নই নেই। জবাব পেয়ে জুন জানান, সঠিক তথ্য দিচ্ছে না সরকার।
সর্বশেষ খবর
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি
-
রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশে’র গুলিতে আহত যুবক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ
-
বয়স সংখ্যামাত্র! সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির