Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Jaishankar

করমর্দন নয়, বিলাওয়ালকে ‘নমস্তে’ জয়শংকরের, SCO-তে কী বার্তা বিদেশমন্ত্রীর?

সন্ত্রাসবাদ নিয়ে তোপ জয়শংকরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৩, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৩, ১৭:৩৩

options
link
করমর্দন নয়, বিলাওয়ালকে ‘নমস্তে’ জয়শংকরের, SCO-তে কী বার্তা বিদেশমন্ত্রীর? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমর্দন নয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারিকে ‘নমস্তে’ জয়শংকরের। তবে তা মৌলবাদের সমর্থক পড়শি দেশটিকে কড়া বার্তা দিতে নয়, বরং ভারতীয় সংস্কৃতিকে বিশ্বে মঞ্চে তুলে ধরার প্রয়াস বলেই ধারণা।

শুক্রবার গোয়ায় শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) গোষ্ঠীর বৈঠকে পাকিস্তান, চিন-সহ অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের করমর্দনের বদলে হাতজোড় করে নমস্কার জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এর আগে দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাং ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পার্শ্ববৈঠক সারেন জয়শংকর। টুইট করে তিনি জানান, দ্বীপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও সীমান্ত সমস্যা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বীপাক্ষিক সম্পর্ক মজবুত করা নিয়ে আলোচনা হয় বলে জানান জয়শংকর।

Advertisement

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ। ভারতের বিরুদ্ধে আইএসআইয়ের লাগাতার ছায়াযুদ্ধ। মুম্বইয়ে জেহাদি হামলা ও পুলওয়ামার মতো ক্ষত। সবমিলিয়ে, ভারত ও পাকিস্তানের সম্পর্ক যে কোথায় দাঁড়িয়ে তা স্পষ্ট। এহেন পরিস্থিতিতে প্রায় এক দশক পর ভারতে পা রাখেন পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী। আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

[আরও পড়ুন: এনসিপির ‘পাওয়ার’ থাক পওয়ারের হাতেই! ইস্তফাপত্র প্রত্যাখ্যান দলের, সময় চাইলেন মারাঠা স্ট্রংম্যান]

এদিকে, আজকের এই সম্মেলনে বিলাওয়াল ভুট্টো জারদারির (Bilawal Bhutto Zaradri) উপস্থিতিতেই সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলেন জয়শংকর। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে জয়শংকর স্পষ্ট করে দিয়েছেন যে কোনওভাবেই সীমান্তের ওপার থেকে জঙ্গিদের রপ্তানি মেনে নেওয়া হবে না।     

গোয়ায় বৈঠকে বসেছেন এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা। সেখানেই নাম না করে পাকিস্তানকে একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী। পালটা, কূটনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদকে ইস্যু করা হচ্ছে বলে খোঁচা দিয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।ফলে দুই দেশের মধ্যে টানাপোড়েন যে আরও বাড়তে চলেছে তা স্পষ্ট।

[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা বলে সন্ত্রাসবাদকেই সমর্থন করছে কংগ্রেস! বিস্ফোরক মোদি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.