সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা এপ্রিল থেকে আর হাইওয়েগুলির পাশে গড়ে উঠবে না কোনও মদের দোকান৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ বর্তমান দোকানগুলির লাইসেন্সও আর বাড়ানো হবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি টিএস ঠাকুরের অধীনস্থ বেঞ্চ৷
রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক হাইওয়েগুলির পাশে মদের দোকান থাকা নিয়ে বেশ কয়েকটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে বলা হয়েছে, এখন থেকে হাইওয়েগুলি থেকে অন্তত ৫০০ মিটার দূরেই মদের দোকান খোলা যাবে৷ এই দোকানগুলির কোনও পোস্টার বা হোর্ডিংও হাইওয়েতে থাকবে না৷ বর্তমানে যে বিজ্ঞাপনগুলি আছে সেগুলিও খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পথচারী ও গাড়ি চালকের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা যে হারে বাড়ছে, তাতে কিছুটা হলেও লাগাম টানা যাবে এই আইনের ফলে৷ এমনটাই অভিমত বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১