সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন উচ্চশিক্ষার৷ বাধ সেধেছে আর্থিক অবস্থা৷এ ঘটনা আমাদের দেশে বিরল নয়৷ তার মধ্যেই কর্নাটকের সারার ঘটনা খানিকটা ব্যতিক্রমী৷ কেননা তাঁর কাহিনীর শেষটুকু লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
[ পাকাপাকিভাবে রদ হতে চলেছে ফাঁসির সাজা, সবুজ সংকেত কেন্দ্রর ]
কী হয়েছিল তাঁর ক্ষেত্রে? এমবিএ ছাত্রী সারা পড়াশোনার খরচ চালাতে লোন চেয়ে এক ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু ব্যাঙ্ক লোন দিতে অস্বীকার করে৷ এমনকী মেয়েটির পরীক্ষায় ভাল নম্বর পাওয়াতেও কাজ হয়নি৷ বরং জানতে চাওয়া হয়েছিল, কী করে এই লোন শোধ হবে? কেননা ছাত্রীটির বাবা একটি চিনির কলের শ্রমিক৷ এই জবাব পেয়ে অবশ্য ভেঙে পড়েননি ওই ছাত্রী৷ বরং তিনি এমন কাজ করেছিলেন, যা সচরাচর কেউ ভাবতেও পারবেন না৷ চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে৷ হাজারও কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী কি তাঁর চিঠি পড়বেন? কোনও সুরাহা হবে? অনেকেই এ বিষয়ে সন্দিহান ছিলেন৷ কিন্তু স্থির বিশ্বাস ছিল সারার৷ সে বিশ্বাসের মর্যাদাও পেয়েছেন তিনি৷
[ এ কেমন সন্তান!!! ঘাবড়ে গেলেন মা নিজেই ]
ছাত্রীর চিঠি পাওয়া মাত্র প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ মাত্র দশ দিনের মধ্যে অন্য একটি ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়৷ ফলে পড়াশোনা করতে আর কোনও অসুবিধা নেই ছাত্রীর৷
Applied for loan but bank refused in spite of my good score, saying how will you repay your father works at sugar factory: Sara #Karnataka pic.twitter.com/T0SyYytrct
— ANI (@ANI_news) March 23, 2017
স্বভাবতই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে অত্যন্ত খুশি ছাত্রীটি৷ জানাচ্ছেন, কোনও সুরাহা যে হবে, তা তিনি জানতেন৷ কিন্তু এত তাড়াতাড়ি যে হবে তা কল্পনাও করতে পারেননি৷
[ Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে? ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?