সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কচি কচি শিশুরা কাঁধে ভারী ব্যাগ বয়ে স্কুলে যাচ্ছে! স্কুলের সিঁড়ি ভেঙে ক্লাসরুমে ঢুকতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা৷ আরও করুণ দশা দিনভর ক্লাসের শেষে বাড়ি ফেরার সময়৷ ক্লান্ত দেহ ব্যাগের ভারে যেন মাটিতে নুইয়ে পড়ছে৷ এমন ছবি এ শহরে তো বটেই, দেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়৷ তবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র এক নজিরবিহীন সিদ্ধান্ত এই দৃশ্য সম্ভবত পাল্টে দিতে চলেছে৷ ছোট ছোট শিশুদের কাঁধের স্কুলব্যাগ ও হোমওয়ার্ক থেকে ‘মুক্তি’ দিতে চলেছে বোর্ড৷
এক নির্দেশিকা জারি করে সিবিএসই-র নির্দেশ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে না৷ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ব্যাগের ওজন কী করে লাঘব করা যায়, সে বিষয়ে ভাবতে হবে স্কুল-অভিভাবকদের৷ প্রয়োজনে এক পড়ুয়া তার বই ভাগাভাগি করে নেবে অন্য পড়ুয়ার সঙ্গে৷ বোর্ড সূত্রে খবর, ভারী ব্যাগ বইতে বইতে শিশুদের শিরদাঁড়ায় সমস্যা তৈরি হচ্ছে৷ সমস্যা এমন আকার নিচ্ছে যেখানে শিশুদের স্পাইনাল কর্ডে বিকৃতি দেখা দিচ্ছে৷ পাঠ্যবইয়ের ভারে বিপন্ন হচ্ছে শৈশব, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মনন-শরীর৷ স্কুলে যাওয়াই যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শিশুদের কাছে৷ তাই বোর্ডের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলিকে অনুরোধ করা হয়েছে অপেক্ষাকৃত হালকা পাঠ্যবই তালিকাভুক্ত করার৷ এ বিষয়ে এনসিইআরটি-র নির্দেশ মেনে চলতে বলা হয়েছে স্কুলগুলিকে৷ তামিলনাড়ু, কেরল, দিল্লিতে ইতিমধ্যেই এই নিয়ম লাগু রয়েছে সরকারি স্কুলগুলিতে৷ এ রাজ্যেও স্কুল পড়ুয়াদের বিপন্ন শৈশব ফেরাতে পাঠ্যবইয়ের ভার লাঘব করতে গড়া হয়েছে সিলেবাস কমিটি৷
সর্বশেষ খবর
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!