সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রলের দাম বাড়ার সঙ্গে মধ্যবিত্তের পকেটে বড়সড় কোপ পড়তে চলেছে৷ এবার বাড়ল ভর্তুকিহীন গ্যাসের দাম৷ সিলিন্ডার পিছু প্রায় ২১ টাকা করে বাড়ল গ্যাসের দাম৷
প্রতি মাসের গোড়াতেই গ্যাস ও পেট্রোপণ্যের দাম খতিয়ে দেখা হয়৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয় এই মূল্যায়ণ৷ এর ভিত্তিতেই গতমাসেই দু’বার বেড়েছিল পেট্রোপণ্যের দাম৷ এখন প্রায় তা মহার্ঘ হতে চলেছে৷ চলতি মূল্যায়ণে পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২.৫৮ টাকা৷ ডিজেলে এই মূল্যবৃদ্ধি প্রতি লিটারে ২.২৬ টাকা৷
পেট্রল ও ডিজেলের দাম বাড়ার পরই গ্যাসেরও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ভর্তুকিহীন গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু দাম বাড়ল ২১ টাকা করে৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয়৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখতেই এই মূল্যবৃদ্ধি বলে জানানো হয়েছে৷ জুন থেকেই লাগু হচ্ছে বর্ধিত দাম৷ অর্থাৎ ভর্তুকিহীন গ্যাসের ক্ষেত্রে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখন থেকে হচ্ছে ৫৭৫ টাকা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার