সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আদর্শ নগর এলাকায় একটি হোটেলে ডেকে ধর্ষণ করা হল এক ডাক্তারি পড়ুয়াকে! ১৮ বছর বয়সি ওই তরুণীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ের বাড়ি হরিয়ানায় জিন্দে। পঠনপাঠন সূত্রে দিল্লির একটি হস্টেলে থাকছিলেন তাঁরা। তাঁদের মধ্যে বন্ধুত্বও দীর্ঘ দিনের। এর মধ্যে গত ৯ সেপ্টেম্বরে তরুণীকে আদর্শ নগরের একটি হোটেলে ডেকে পাঠান ২০ বছরের যুবক। সেই সময় তরুণীকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রেকর্ড করা ছবি এবং ভিডিওর মাধ্যমে তাঁকে এক মাস ধরে যৌন কার্যকলাপে বাধ্য করা হয় বলেও অভিযোগ।
ব্ল্যাকমেল আর সহ্য করতে না পেরে গোটা বিষয়টি পরিবারকে জানান তরুণী। এরপর গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক সম্প্রতি দিল্লিতে থাকছিলেন। দিল্লির মুখার্জি নগর এলাকায় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে এলাকায় অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের