Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Assam

অসমে চাকরি যাবে ভুঁড়িওলা পুলিশের! ফিট না হলেই অবসরের চিঠি, কঠিন নির্দেশ মুখ্যমন্ত্রীর

সর্বাধিক ৬ মাসের মধ্যে মেদ ঝরানোর নির্দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৩, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৩, ২০:৫১

options
link
অসমে চাকরি যাবে ভুঁড়িওলা পুলিশের! ফিট না হলেই অবসরের চিঠি, কঠিন নির্দেশ মুখ্যমন্ত্রীর zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি যাবে ভুঁড়িওলা পুলিশের! সাবধান করে দিল অসম (Assam) সরকার। যেহেতু পুলিশের চাকরিতে ফিট থাকা জরুরি। চোর-ডাকাত ধরতে প্রয়োজন হয় দৌড়ঝাপের। কিন্তু অভিযোগ, চাকরি পাওয়ার কয়েক বছর পরে অনেকেই মুটিয়ে যান। তাঁদের জন্য কঠিন নিয়ম আনল হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) সরকার। রাজ্যের পুলিশকর্মীদের বডি-মাস-ইনডেক্স (BMI) রেকর্ড রাখা হবে এবার থেকে, বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশকর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে। পুলিশকর্মীরা রোগা হচ্ছেন, নাকি মোটা তা খতিয়ে দেখা হবে নিয়মিত। এরপর প্রয়োজন মতো ধরানো হবে অবসরের চিঠি।

অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে। ওজন কমাতে আগামী নভেম্বর অবধি সময় দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের। আইপিএসদের উপরেও এক নিয়ম লাগু। নচেত সময় মতো উপযুক্ত ব্যবস্থা হবে। এই বিষয়ে টুইট করে বিস্তারিত জানিয়েছেন অসমের ডিজিপি। বলা হয়েছে, যদি দেখা যায় কোনও পুলিশকর্মী বা আইপিএস আধিকারিক স্থূলতায় ভুগছেন, ফিট হতে তিন মাস সময় দেওয়া হবে তাঁকে। তিন মাস পর বিএমআই রেকর্ড সংগ্রহ করা হবে। যাঁদের ওজন অত্যধিক বেশি, বাড়তি তিন মাস সময় পাবেন তাঁরা। এর পরও যদি ফিট না হন, স্বেচ্ছাবসর নিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: এক ক্লিকেই জানা যাবে দেশের যে কোনও চিকিৎসকের সব তথ্য! শুরু হতে চলেছে নয়া ব্যবস্থা!]

ডিজিপি টুইট করেছেন, “অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তর বিএমআই রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের বিএমআই ৩০-এর ঊর্ধ্বে, স্থূলতার আওতায় পড়েন, নভেম্বরের শেষ পর্যন্ত তাঁদের বাড়তি তিন মাস দেওয়া হবে ওজন কমাতে। তার পর স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে।” তবে থাইরয়েড বা অন্য কোনও সমস্যা থাকলে এই নিয়ম লাগু হবে না। ১৬ আগস্ট থেকে পুলিশকর্মী এবং আইপিএসদের বিএমআই সংগ্রহ শুরু হবে।

[আরও পড়ুন: হিন্দুদের ইসলাম গ্রহণে চাপ! মধ্যপ্রদেশে ফাঁস ধর্মান্তরণের বড় চক্রান্ত]

প্রসঙ্গত, গত এপ্রিলে হিমন্ত বলেছিলেন, রাজ্যের ৩০০ পুলিশ আধিকারিককে চিহ্নিত হয়েছে, যাঁরা পানাশক্ত। ওই পুলিশকর্মীদের স্বেচ্ছাবসর নিতে হবে। পাশপাশি গত ৮ মে অসমের ডিজিপি বলেন, ৬৮০ জনকে পুলিশকর্মী চিহ্নিত করা হয়েছে, যাঁরা স্থূলকায় অথবা পানাশক্ত। শারীরিকভাব আনফিট হওয়ায় এদের স্বেচ্ছাবসর নিতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.