সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িকভাবে কিছু বাসমতী চাল (Basmati Rice) রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশের বাজারে ১২০০ ডলারে কম দামে বিক্রি হওয়া বাসমতী চালে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে এই দামের ঊর্ধ্বে বাসমতী চালের ক্ষেত্রে রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। প্রসঙ্গত, ভারত থেকে যে যে পণ্য রপ্তানি করা হয়, সেগুলির মধ্যে সবথেকে চাহিদা থাকা পণ্যের তালিকার শীর্ষেই থাকে বাসমতী চাল। ২০২২-’২৩ অর্থবর্ষে ভারত থেকে ৪৭৯ কোটি ডলার অর্থের বাসমতী চাল বিদেশে পাঠানো হয়েছিল। মূলত মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় রপ্তানি করেছিল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, সুগন্ধি বাসমতী চালের রপ্তানির ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই পরিস্থিতিতে বাসমতী চালের রপ্তানি উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
[আরও পড়ুন: ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী দুই পড়ুয়া! এই বছরই মৃত ২৪]
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!