সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব প্রজন্মের কাছে প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন চেতন ভগত৷ ইঞ্জিনিয়ার থেকে ব্যাঙ্কার৷ অবশেষে সব ছেড়ে সাহিত্যের দুনিয়ায় প্রবেশ৷ ভাষার বাহুল্য নয়৷ সরল, অকপট ভাষায় একের পর এক উপন্যাসে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা৷ পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে৷ এবার তাঁর মুকুটে জুড়ছে এক নতুন পালক৷ এবার থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ইংরেজি পাঠ্যক্রমে থাকবে তাঁর লেখা ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নামের উপন্যাসটি৷ চলতি বছরের জুলাই মাস থেকেই চালু হবে নয়া পাঠ্যক্রম৷
Am honoured DU added my books to their course. Literature is about being open minded, reading the classics as well as the contemporary.
Advertisement— Chetan Bhagat (@chetan_bhagat) April 23, 2017
জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের সিলেবাসে থাকছে ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’৷ পাশাপাশি এই নতুন পাঠ্যক্রমে থাকছে জে কে রাউলিং-এর ‘হ্যারি পটার এন্ড দ্য ফিলোজফার্স স্টোন’৷থাকছে আগাথা ক্রিস্টির ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ এবং মার্কিন কবি ও লেখক লুইসা এম এলকটের উপন্যাস৷ জানা গিয়েছে, নতুন সিলেবাসের খসড়া তৈরি হয়ে গিয়েছে৷ এবার অ্যাকাডেমিক ও এক্সিকিউটিভ কাউন্সিলের সন্মতি পেলেই চালু হবে এই পাঠ্যক্রম৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইটও করেছেন চেতন ভগত৷
[সুকমায় ফের মাওবাদী হামলা, মৃত্যু ১১ জন সিআরপিএফ জওয়ানের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক