সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহের স্বীকৃতি ছাড়াই, লিভ ইন সম্পর্কে থাকলেও গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা করতে পারেন একজন মহিলা। জানাল কেরল হাই কোর্ট (Kerala High Court)। লিভ ইন (Live-In) সঙ্গী গার্হস্থ্য হিংসার মামলা করায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানাল, গার্হস্থ্য হিংসা আইনে মামলা করার জন্য বিয়ে হওয়া আবশ্যক নয়।
বেশ কিছু দিন লিভ ইন সম্পর্কে থাকার পর সঙ্গীর বিরুদ্ধে পারিবারিক আদালতে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন এক তরুণী। পারিবারিক আদালতে মামলার শুনানির পরে হাই কোর্টের দ্বারস্থ হন যুবক। তাঁর যুক্তি ছিল, তিনি যেহেতু লিভ ইন সম্পর্কে আছেন, ফলে তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা হতে পারে না। যদিও আদালত যুবকের আবেদন খারিজ করে দিয়েছে।
[আরও পড়ুন: দুর্নীতি, পরিবারতন্ত্র, বিকাশ…, লালকেল্লার ভাষণে কোন শব্দ সবচেয়ে বেশিবার বললেন মোদি?]
বিচারপতির পর্যবেক্ষণ, কোনও মহিলা একজন পুরুষের সঙ্গে ঘরোয়া সম্পর্কে থাকলেই গার্হস্থ্য হিংসার মামলা করতে পারেন। এই সম্পর্ক বিবাহের দ্বারা স্থাপিত হতে পারে। কিংবা জন্মসূত্রের আত্মীয়তা কিংবা পারিবারিক যোগাযোগের মাধ্যমেও তৈরি হতে পারে। একই কারণে লিভ ইন সম্পর্কে থাকা তরুণীর গার্হস্থ্য হিংসার মামলা গ্রাহ্য।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে চমক মণিপুরে, দীর্ঘ দু’দশক পর প্রদর্শিত হবে হিন্দি সিনেমা]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়