সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির ইস্যু নিয়ে শুক্রবার শুনানি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বাবরি মসজিদ নাকি রাম মন্দির? কী তৈরি হবে অযোধ্যায়? এই নিয়ে যখন দ্বিধাবিভক্ত দুই সম্প্রদায়ের মানুষ, তখন রাম মন্দির তৈরির পক্ষে সুর চড়াল লখনউয়ের এক মুসলিম সংগঠন৷
লখনউয়ের শ্রী রাম মন্দির নির্মাণ মুসলিম করসেবক মঞ্চের সভাপতি আজম খান, রাম মন্দির বানানোর দাবিতে শহরের রাস্তায় ১০টি হোর্ডিং টাঙিয়েছেন৷ যদিও এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি৷ তাই নিরাপত্তার জন্য পুলিশের সাহাস্য চেয়েছেন তিনি বলে জানা গিয়েছে৷
[উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ, ধৃত ৩ নাবালক]
রাম জন্মভূমি বিষয়টি স্পর্শকাতর৷ তাই পারস্পরিক আলোচনার মাধ্যমেই প্রায় আড়াই দশক পুরনো রাম জন্মভূমি বিতর্কের সমাধান হোক৷ শীর্ষ আদালতের তরফে এমন পরামর্শই দেওয়া হয়েছিল৷ যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধুমাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷ এমনটাই জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতি খেহরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ এই পরামর্শের সৌজন্যেই নতুন করে খবরের শিরোনামে উঠে আসে অযোধ্যা বিতর্ক৷ সুপ্রিম কোর্টের সেই পরামর্শকেই এবার হাতিয়ার করে আজম খান তাঁর সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির পথে হাঁটার কথা বলছেন৷
[এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম]
এদিকে, রাম মন্দিরের দাবি তুলে পিটিশন ফাইল করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ সুপ্রিম কোর্টের পরামর্শের পর তিনি বলেন, মন্দির ও মসজিদ অবশ্যই তৈরি হওয়া উচিত৷ তবে মসজিদ সরযূ নদীর অন্য পারে তৈরি হওয়া উচিত৷ কিন্তু রামের জন্মস্থানের কোনও পরিবর্তন করা সম্ভব নয়৷ শুক্রবার সেই প্রসঙ্গেই বিজেপি নেতাকে সুপ্রিম কোর্ট জানায়, আলাদতের কাছে তাঁর কথা শোনার মতো সময় নেই৷ আদালতের কথায় তাঁর গলায় আক্ষেপ সুর৷ বলেন, “আমি এই সম্পত্তি নিজের জন্য চাইছি না৷ ওরা তা রেখে দিতেই পারে৷ কিন্তু ধর্ম নিয়ে স্বাধীনভাবে বলার কি সুযোগ মিলবে না?”
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’