সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের হাতে পদ্ম সম্মান তুলে দেয় সরকার৷ এতদিন বিভিন্ন সংস্থা কৃতীদের নাম সুপারিশ করতে পারত৷ তবে সাধারণ মানুষের তাতে কোনও অংশগ্রহণ ছিল না৷ এবার প্রশাসনের তরফে সে দায়িত্ব তুলে দেওয়া হল সাধারণের হাতেও৷ অর্থাৎ এবার যে কেউই কোনও কৃতী মানুষকে পদ্ম সম্মান দেওয়ার কথা জানিয়ে সুপারিশ করতে পারবেন৷
জটিলতা এড়াতে অনলাইন নমিনেশন প্রক্রিয়ার ব্যবস্থার করা হয়েছে৷ তবে তার জন্য, যিনি সুপারিশ করছেন তাঁর আধার কার্ড থাকাটা বাধ্যকতামূলক৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্রের কথায়, প্রথমবার সরকার পদ্ম সম্মানকে এরকম জনমুখী করে তুলল৷ জাতীয় পুরস্কার যাতে ‘পিপলস অ্যাওয়ার্ড’ হয়ে ওঠে তা নিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ৷ এছাড়া এই নির্বাচন পদ্ধতির একটি সুবিধাও আছে৷ এরফলে যে কৃতীরা প্রচারের আলোর বাইরে থেকে গিয়েছেন, যাঁদের নাম অশ্রুত, তাঁরাও উঠে আসতে পারবেন স্বীকৃতির পাদপ্রদীপের তলায়৷ পাশাপাশি সরকারি স্তরে পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে তোষণ ও পোষণের অভিযোগ ওঠে তাও এতে স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে৷
ইতিমধ্যেই বহু মানুষ জানিয়েছেন তাঁদের পছন্দের কথা৷ এ বছরের পদ্ম সম্মানের জন্য মনোনয়ন পাঠানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১