সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইন্টারনেট ছাড়াই পেটিএম-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ৷ প্রয়োজন নেই স্মার্টফোনেরও৷ প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়া আপনার ফিচার ফোনটি হাতে থাকলেই চলবে৷
সম্প্রতি এই অনলাইন লেনদেন সংস্থার পক্ষ থেকে ঘোষণাটি করা হয়েছে৷ এই বিশেষ সুবিধার জন্য ক্রেতা ও বিক্রেতাকে শুধুমাত্র ডায়াল করতে হবে ১৮০০-১৮০০-১২৩৪ টোল ফ্রি নম্বর৷ এক ফোনেই ইন্টারনেট ছাড়াই বিক্রেতা পেয়ে যাবেন তাঁর পণ্যের মূল্য৷
তবে এই পরিষেবা পাওয়ারও কিছু শর্ত রয়েছে৷ ক্রেতা-বিক্রেতা দু’জনকেই পেটিএম-এর নথিভুক্ত উপভোক্তা হতে হবে এবং একটি চার সংখ্যার পিন সেট করে রাখতে হবে৷ তারপরই ক্রেতা বিক্রেতার মোবাইল ফোন নম্বর, টাকার পরিমাণ ও চার সংখ্যার পিন দিয়ে মূল্য চোকাতে পারবেন৷ এই উপায়ে মোবাইল রিচার্জও করা যাবে৷
অবশ্য, পেটিএম-এ রেজিস্টার করতে এখনও সাধারণ মানুষের স্মার্টফোনই লাগবে৷ আর টোল ফ্রি নম্বরে ফোন করতে গেলে রেজিস্টার করা নম্বরই লাগবে৷ লাগবে না শুধু ইন্টারনেট৷
নোট বাতিলের ডামাডোলে ক্যাশলেস অর্থনীতির দিকে নজর পড়েছে আমজনতার৷ এই সুযোগ কাজে লাগাতে বিজ্ঞাপনের বহর বাড়িয়েছে অনলাইন লেনদেনকারী সংস্থাগুলি৷ আগে অনলাইন লেনদেন করতে ১ শতাংশ ফি নিত পেটিএম৷ তবে পরে বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করে সংস্থা৷ বিনামূল্যে লেনদেন করতে দেওয়ার সুযোগ দিচ্ছে মোবিকুইকও৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১