সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নার্সকে ভয়ংকর গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। নির্যাতিতার পরিবারের দাবি, সব মিলিয়ে ৬ জন এই কাণ্ডে জড়িত। তবে ধর্ষণ করেছে দুজন। এছাড়াও অভিযোগ, তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ও লাঠি প্রবেশ করানোর। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।
নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রী একজন নার্স হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার তিনি স্কুটারে করে কাজে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর পথ আগলে দাঁড়ায় অভিযুক্তরা। তার পরই তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে। সেখানেই পাশবিক নির্যাতন করা হয় নির্যাতিতাকে। অভিযুক্তদের মধ্যে এক মামা ও তার ভাগ্নেও ছিল বলে দাবি তাঁর। সেই সঙ্গেই তাঁর দাবি, তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়েছে। প্রবেশ করানো হয় লাঠি।
এএসপি প্রদীপকুমার বর্মা জানাচ্ছেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। তরুণী বেশ কিছু ভয়ংকর অভিযোগ করেছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে ওই তরুণীর সঙ্গে গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যাচ্ছে। সেই ব্যক্তি ও তাঁর পরিবার তাঁকে মারধর করেছিল বলেও অভিযোগ।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য