সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার জন্য সদ্যোজাতকে হিটারের সামনে রেখে দিল আয়া। শিশুর পরিবার যাতে তাকে বাড়তি ৩০০ টাকা দিতে বাধ্য হয়, সেই জন্যই এই কাণ্ড সে ঘটিয়েছে বলে জানা গিয়েছে। জয়পুরের চুরু জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আয়ার এই নৃশংস ব্যবহারের কারণে শিশুটির মুখের কিছু অংশ পুড়েও গিয়েছে।
এই ঘটনার পরেই আয়াকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে সদ্যোজাতর পরিবার।
জানা গিয়েছে, গত সোমবার জন্ম নেই শিশুটি। আর তাঁর জন্মের খুশিতেই শিশুর পরিবারের কাছে সেবিকা ৩০০ টাকা দাবি করে। সেই টাকা দিতে শিশুর পরিবার অস্বীকার করায় শিশুটিকে হিটারের কাছে রেখে দেয় সেবিকা। এই ঘটনা ঘটানোর অপরাধে সেবিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ১৬৬ বি, ৩৩৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গোটা বিষয়টি তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্যকেন্দ্র।
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার