Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Odisha

বিজেপির ওড়িশায় ফের ‘আত্মাহুতি’ ১৩-র নাবালিকার, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

মাত্র একমাসে এখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৪:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১৪:৩০

options
link
বিজেপির ওড়িশায় ফের ‘আত্মাহুতি’ ১৩-র নাবালিকার, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিজেপি শাসিত ওড়িশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নাবালিকা। সোমবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে বারগড় জেলার ফিরিংমল গ্রামে। অষ্টম শ্রেণির ছাত্রী ১৩ বছরের ওই নাবালিকার শারীরিক অবস্থা অন্ত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। চলতি মাসে এই নিয়ে চতুর্থবার একই ঘটনা ঘটল ওড়িশায়। স্বাভাবিকভাবেই পরপর এহেন মর্মান্তিক ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।

পুলিশের তরফে জানা গিয়েছে, কোনও অজ্ঞাত কারণে ওই নাবালিকা গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে নেন। দগ্ধ অবস্থায় এলাকার একটি ফুটবল মাঠ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। সেখান থেকে দ্রুত পাঠানো হয় বারগড় জেলার সদর হাসপাতালে। অত্যন্ত গুরুতর অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন নাবালিকা। পুলিশের তরফে জানানো হয়েছে, ”অগ্নিদগ্ধ ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। তার বয়স মাত্র ১৩ বছর। তবে কী কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল তা জানানো হয়নি। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। নাবালিকার পরিবার ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।”

Advertisement

এই নিয়ে চলতি মাসে ওড়িশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল চার জন। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। গত ১৪ জুলাই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনওরকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। যার জেরে অপমানে আত্মঘাতী হন ওই তরুণী। এরপর গত ১৯ জুলাই বালাঙ্গায় এই ঘটনা ঘটান আর এক নাবালিকা। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট মৃত্যু হয় তার। গত ৬ আগস্ট কেন্দ্রপাড়া জেলায় আত্মঘাতী হন তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রী। বারবার এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.