সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালাজাদু করেন, এই সন্দেহে এক যুবককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। শ্বাসরোধ করে খুনের পর কেটে নেওয়া হল যুবকের পুরুষাঙ্গ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার গজপতি জেলার মালাসপদার গ্রামে। ভয়ংকর এই হত্যাকাণ্ডের কথা প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে গ্রামের ১৪ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে গ্রামবাসীরা গোপাল নামের ওই ব্যক্তিকে খুন করে কাছে হারভাঙি নামে এক বাঁধে ফেলে দেওয়া হয়। রবিবার সকালে পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে। ওই অঞ্চলের এসডিপিও সুরেশচন্দ্র ত্রিপাঠী জানান, সপ্তাহ দুয়েক আগে ওই গ্রামের এক মহিলার মৃত্যু হয়েছিল। কালাজাদু করে তাঁকে মারা হয়েছে বলে সন্দেহ করেন গ্রামবাসীরা। সন্দেহের তির ছিল গোপালের দিকে। তাঁর উপর হামলা হতে পারে এই আশঙ্কায় গোপাল গঞ্জাম জেলায় তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। গ্রামের এক আত্মীয়কে তাঁর গরু-ছাগলগুলি দেখাশোনা করার দায়িত্ব দেন।
পুলিশের দাবি, গত শনিবার সেই গৃহপালিত পশুগুলি নিয়ে যেতে গ্রামে ফিরেছিলেন গোপাল। তখনই গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ওই যুবক। গ্রামেরই কয়েকজন যুবক তাঁকে অপহরণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাঁর মৃত্যুর পরও রাগ মেটেনি। কেটে নেওয়া হয় যুবকের পুরুষাঙ্গ। এরপর রাতে দেহ ফেলে আসা হয় বাঁধের জলে। রবিবার সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।
সর্বশেষ খবর
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস
-
সন্দেশখালির পর সুন্দরবন, এলাকা ঘিরল এনএসজি, সঙ্গে এসটিএফ, বিএসএফ! হতবাক দ্বীপবাসী
-
নো বলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য! বোলারদের গা-ছাড়া মনোভাবে আর্থিক জরিমানা চান গাভাসকর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?