সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার সঙ্গে সম্পর্কের অভিযোগে এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল ওড়িশায়। অভিযোগ, যুবককে নগ্ন করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে।
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। ওই যুবক এবং নাবালিকার সম্পর্কের কথা জানাজানি হতেই বিবাদ বেধেছিল দুই পরিবারের মধ্যে। তা নিয়ে পুলিশে অভিযোগও দায়ের হয়। গত ২ জানুয়ারি ওই যুবক এবং নাবালিকাকে একসঙ্গে দেখে ফেলে নাবালিকার পরিবার। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। অভিযোগ, স্থানীয়েরা ওই যুবকের গাড়ি ভাঙচুর করেন। এর পর তাঁকে নগ্ন করে হাত বেঁধে ঘোরানো হয় এলাকায়। সেই ঘটনা ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।
যুবকের পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। গণপিটুনিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা। তার ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাইরংপুরের মহকুমাশাসক গোকুলনন্দ সাহু।
সর্বশেষ খবর
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?
-
DRDO-র মিসাইল প্রযুক্তি পাবে দেশীয় সংস্থাগুলি, অস্ত্র নির্মাণে আত্মনির্ভর হতে বড় পদক্ষেপ রাজনাথের
-
‘এখন ভালো আছি’, হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য
-
‘সংস্কৃতি মনে থাকে, ক্লিভেজে নয়!’, রাখিবন্ধনের পোশাক বিতর্কে কঙ্গনাকে চাঁচাছোলা জবাব কৃতী শ্যাননের
-
উৎসবের মরশুমের আগে চিনির স্বাদ তেতো! আকাশছোঁয়া দামের নেপথ্যে আসল কারণ কী?