Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

মহিলা যাত্রীকে দেখেই হস্তমৈথুন, গ্রেপ্তার ওলা চালক

প্রশ্নের মুখে পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ০৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ০৭:৫৫

options
link
মহিলা যাত্রীকে দেখেই হস্তমৈথুন, গ্রেপ্তার ওলা চালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে মহিলারা যে কতটা বিপন্ন চণ্ডীগড়ের ঘটনা তা ফের প্রমাণ করে দিয়েছে। খোদ আইএএস অফিসারের কন্যা বিপাকে পড়েছেন। তাঁর পিছু ধাওয়া করেছিল এক বিজেপি নেতার পুত্র। তা নিয়ে শোরগোল গোটা দেশে। ঠিক সেই সময়েই সামনে এল একটি ঘটনা। যেখানে ওলা চালকের হাতে নিগৃহীতা হলেন এক মহিলা যাত্রী।

প্রেমে বাধা, ১০ বছরের প্রেমিকাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ যুবকের  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা মুম্বইয়ের। জানা যাচ্ছে, নিরাপদে ফেরার জন্যই এক মহিলা ওলা বুক করেন। এই সময়ে প্রায় প্রত্যেকেই এই ধরনের ক্যাবের উপর ভরসা রাখেন। কিন্তু সেই ভরসাই ব্যুমেরাং হয়ে গেল ওই যাত্রীর ক্ষেত্রে। সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী, ওলা চালকের হাতে রীতিমতো হেনস্তার শিকার হতে হয় মহিলাকে। তাঁর অভিযোগ, তিনি ক্যাবে ওঠামাত্রই তাঁকে দেখে হস্তমৈথুন শুরু করে ওই চালক। মহিলা নানাভাবে নিরস্ত করার চেষ্টা করেও পারেননি। এমনকী নেমেও যেতে পারেননি। এরপরই পুরো ঘটনা জানিয়ে তিনি অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে অরুণ তিওয়ার নামে ওই ওলা চালককে গ্রেপ্তার করা হয়।

অন্তর্বাস যত বড় মিলবে তত ছাড়, অবাক অফার রেস্তরাঁয়  ]

এ ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও এসেছে এই অভিযোগ। চলতি বছরের গোড়ার দিকে এক মহিলা অভিযোগ করেছিলেন, তাঁকে গাড়িতে তুলে তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন এক চালক। শ্লীলতাহানি করা হয় ওই চালকের। তারপর ওই যাত্রীর সামনেই হস্তমৈথুন করে ওই চালক। এই নিয়ে পরপর এই ধরনের ঘটনায় নাম জড়াচ্ছে এই সংস্থার। প্রশ্নের মুখে পড়ছে তাদের পরিষেবা। সাধারণ মানুষের মতে, সঠিক পরীক্ষা না নিয়ে চালক নিয়োগের ফলেই বদনাম হচ্ছে সংস্থাটির। অনেক সময়ই এক চালকের ছবি দেখিয়ে, এসে হাজির হন অন্য চালক। এর জেরেই নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তবে বারবার তাতে রাশ টানার প্রতিশ্রুতি দিলেও, কোনও সুরাহা হয়নি যাত্রীদের।

কৃষ্ণাঙ্গ যুবকের প্রেমে ধনকুবের বাবার কোটি টাকার সম্পত্তি ছাড়লেন ইনি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.