সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আর কোথাও পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যবহার করা যাবে না৷ আগেই এ কথা জানিয়ে দিয়েছিল মোদি সরকার৷ বুধবার আরও একবার কেন্দ্রের তরফে সাধারণ মানুষকে সেই ঘোষণার কথা মনে করিয়ে দেওয়া হল৷
গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট না মেলায় পরিস্থিতি মোকাবিলায় নয়া ঘোষণা করে কেন্দ্র৷ জানানো হয়, বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে আরও কিছুদিন পুরনো ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ সেই মতো হাসপাতাল, রেলের টিকিট, পেট্রোল পাম্প, বৈদ্যুতিক বিল মেটানোর ক্ষেত্রে এতদিন পুরনো নোট ব্যবহার করা গিয়েছে৷ তবে শুক্রবার থেকে কোনও জায়গাতেই আর বাতিল নোট গ্রহণ করা হবে না৷
আগের ঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পুরনো নোট জমা দেওয়া যাবে৷ অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে বাজার থেকে সম্পূর্ণ উধাও হয়ে যেতে চলেছে পুরনো ৫০০ টাকার নোট৷
সর্বশেষ খবর
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী! জারি হল চরম সতর্কতা
-
অল্পের জন্য হ্যাটট্রিক মিস, ৫ উইকেটে কামাল! ভারতীয় স্পিনারের জাদুতে পরাস্ত ব্রিটিশ প্রতিপক্ষ