সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানব সমাজে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরই ঠিক কী কী করতে পারে? এমন প্রশ্ন করলে প্রায় সকলের থেকে একই ধরনের উত্তর মিলবে৷ সদ্যোজাতর চোখও ফোটে না৷ কান্না ছাড়া আর কী-ই বা পারা সম্ভব! এ যাবৎকাল সদ্যোজাতর এমন স্বভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের চোখ৷ কিন্তু এবার যা ঘটল, তাকে চিকিৎসকরা ‘মিরাকল’ ছাড়া আর কিছুই বলতে পারছেন না৷
ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে পারছে এই শিশু! এও সম্ভব? নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে যে! কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও তো সেই প্রমাণই দিচ্ছে৷ হাসপাতালের বিছানায় প্রসবের ঠিক পরই ভিডিওটি রেকর্ড করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে দিব্যি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সে৷ এ সত্য যেন বিজ্ঞানের সব তথ্যকে এক্কেবারে গুলিয়ে দিয়েছে৷ সদ্যোজাতর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে৷ হাত, পায়ের হাড়ও নরম হওয়ায় চলা ফেরার প্রশ্নই ওঠে না৷ আড়াই-তিন বছরের আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না৷ আর সেখানে জন্মের পরমুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদেরও৷ ভিডিও কোথাকার, তা এখনও স্পষ্ট নয়৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কাণ্ড-কারখানা আপাতত ভাইরাল হয়ে গিয়েছে৷
[জন্ম থেকেই নজিরবিহীন মিল, এবার মাধ্যমিকেও একই নম্বর দুই যমজ ভাইয়ের]
টিভির পর্দায় অনেক সময় সদ্যোজাতদের নিয়ে মজার বিজ্ঞাপন তৈরি হয়৷ দেখানো হয়, শিশু ভূমিষ্ঠ হয়েই কখনও চিকিৎসকের স্মার্টফোন ঘাঁটছে, আবার কখনও কথা বলতে শুরু করে দিচ্ছে৷ সেসব বিষয় কাল্পনিক হলেও দর্শকরা ভালই উপভোগ করেন৷ কিন্তু এমন বাস্তব কি অতীতে কারও চোখে পড়েছে? কে জানে৷ নেটিজেনদের অনেকেই মজা করে লিখেছেন, ৪জি-র জমানায় জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু৷ অনেকে আবার সদ্যোজাতকে ‘স্পেশাল’ মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন৷
[মন্দিরের ১২টি শিবলিঙ্গ ভেঙে গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা, এলাকায় চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের