রামনবমীতে কেবল অস্ত্র প্রদর্শনই নয়, প্রকাশ্য জনসমাবেশে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়লেন এক বিজেপি বিধায়ক। এই ঘটনা বিজেপিশাসিত ওড়িশার তিতলাগড়ের। ঘটনার ভিডিও ভাইরাল হতেই, রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠতেই অভিযুক্ত বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে স্থানীয় থানায়। বারবার রামনবমীতে অস্ত্র মিছিলে আপত্তি করেছে দেশের একাধিক আদালত। সেখানে একজন জনপ্রতিনিধির রামের নামে গুলি ছোড়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
এই ঘটনা গত শুক্রবারের। রাজ্যের বালানগির জেলার তিতলাগড়ের রাস্তায় বেরিয়েছিল রামনবমীর একটি মিছিল। অভিযোগ, তখনই স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন কোমরে গোঁজা রিভালভার বের করেন। এর পর শুন্যে গুলি চালান তিনি। এই ঘটনায় কেউ আহত না হলেও উপস্থিত শতাধিক জনতা আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশের বক্তব্য, যদিও শূন্যে গুলি ছোড়া হয়েছিল, তথাপি একটি বড়সড় জনসমাবেশের মধ্যে গুলি চালিয়ে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। জনতার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করেছেন অভিযুক্ত।
আরও পড়ুন:
MLA Caught on Camera in Alleged Celebratory Firing
Titlagarh MLA Nabin Kumar Jain was caught on camera allegedly firing a pistol belonging to his PSO.
Celebratory firing is prohibited under the Arms Act, as it endangers public safety.
All eyes are now on @spbalangir and IGP… pic.twitter.com/Syu4JMtcYv
— Soumyajit Pattnaik (@soumyajitt) March 28, 2026
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের নিরাপত্তা প্রধান (পিএসও) প্রেমচাঁদ নাগকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিতলাগড় পুলিশ অস্ত্র আইনের ধারায় বিধায়ক এবং পিএসও উভয়ের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত