সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমিয়া গায়ক জুবিন গর্গকে প্রাণে মারার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। টুলটুল বাগলারি ওরফে কাই খাপলাং নামে এক যুবক ফেসবুকে নিজের প্রোফাইলে একটি পোস্ট করে। লেখে, “মাত্র ১০ মিটার দূর থেকে দাঁড়িয়ে নাইন এমএম পিস্তল দিয়ে আমি জুবিনকে গুলি করে মারব।” সঙ্গে পিস্তল হাতে নিজের একটি ছবিও দেয় সে। পোস্টটি ছড়াতেই অভিযুক্তর খোঁজে সন্ধান শুরু করে পুলিশ। জানতে পারে, ওই যুবকের বাড়ি অসমের তিনসুকিয়ার গরুঘরিয়ায়। এরপরই ডিব্রুগড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জেরার মুখে বাগলারি অবশ্য দাবি করেছে, তার হাতে থাকা পিস্তলটি সত্যি নয়। গতবার দুর্গাপুজোর সময় কিনেছিল সে। আর পোস্টটিও ‘ভুলবশত’ করেছে বলে দাবি করে। তবে চৌকিডিঙিতে বিহুর অনুষ্ঠানে জুবিন গর্গের গাওয়া হিন্দি গান তার ভাল লাগেনি বলে পুলিশকে জানিয়েছে বাগলারি। বিহুর মঞ্চে কেন অসমিয়া গান ছেড়ে হিন্দি গান গাইবে তা নিয়ে প্রশ্ন তোলে সে। তার ফেসবুকের প্রোফাইল ঘেঁটে দেখা গিয়েছে, ‘ট্রাইবাল সংঘ’-এর সদস্য সে।
[নামমাত্র খরচে ২৭০ জিবি ৩জি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা]
তবে জুবিন অবশ্য এইসব হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, “এইসব হুমকিতে আমি আর ভয় পাই না। আমি এসব গুরুত্ব দিতেই রাজি নই। চিপ পাবলিসিটির জন্য কেউ এরকম করে থাকে।” পাশাপাশি তিনি দাবি করেন, “আমার নিরাপত্তারক্ষী রয়েছে। মানুষ আমার সঙ্গে আছেন। তাঁরা আমাকে নিরাপত্তা দেন।” যদিও পুলিশ তাঁর নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করতে নারাজ। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে জুবিনের নিরাপত্তা।
[এক হাতে তাঁর রিভলবার, অন্য হাতে বাঁশি… দেখুন সেই পুলিশ অফিসারকে]
ঘটনার সূত্রপাত গত ১৪ এপ্রিল। বিহুর মঞ্চে গাইতে উঠে গান থামাতে বাধ্য হন তিনি। আয়োজকরা মঞ্চে উঠে তাঁকে হিন্দি গান না গাওয়ার জন্য বলেন। তারা বলেন, শুধুমাত্র অসমিয়া গান বা এ রাজ্যের কোনও ভাষায় লেখা গানই বিহুর মঞ্চে গাইতে পারবেন। এটাই অসমিয়া সংস্কৃতির অঙ্গ। তা মানতে চাননি জুবিন। তাঁর পাল্টা দাবি, “আমি মঞ্চে কোন গান গাইব তা নিয়ে আমাকে কেউ নির্দেশ দিতে পারে না। আমি একজন শিল্পী। শিল্পে ভাষার কোনও বাধা নেই। আমার যে গান পছন্দ তাই গাইব আমি।”
কভার ছবি সৌজন্যে- জুবিন গর্গের ফেসবুক পেজ
[‘ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তবে অন্যের সমস্যা না করে’]
সর্বশেষ খবর
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস
-
সম্পত্তির লোভে মাকে খুন! সামাজিক অবক্ষয়ের নারকীয় রূপ
-
একবার নিলেই ৭ দিন নিয়ন্ত্রণে সুগার! দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন
-
বিয়ের পাঁচদিনেই আরও এক চমকপ্রদ ঘটনা, বিদেশ থেকে কী সুখবর দিলেন আমির?